মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

নবজাতক হাসপাতালে দেশের সর্বপ্রথম ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ স্থাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ৭:৫৯ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নবজাতকের প্রাণঘাতি রোগ ‘পারসিসটেন্ট পালমোনারী হাইপারটেনশন অব নিউবর্ন’ (পিপিএইচএন) নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ নবজাতক হাসপাতালে ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ স্থাপন করা হয়েছে। সোমবার (২৮এপ্রিল) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ জেনারেটর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ নিওনেটাল ফোরামের জেনারেল সেক্রেটারি ও শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকার পরিচালক ডা. মো. মজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. বেগম শরিফুন্নাহার। এছাড়া দেশের বেশ কয়েকজন স্বনামধন্য নবজাতক বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এসময় নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. মজিবুর রহমান বলেন, প্রচলিত চিকিৎসায় প্রাইমারি পালমোনারি হাইপারটেনশনে আক্রান্ত ৫০ শতাংশেরও কম নবজাতককে বাঁচানো যায়। তবে নাইট্রিক অক্সাইড জেনারেটরের মাধ্যমে চিকিৎসা দেওয়া হলে ৯৮ শতাংশেরও বেশি রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

বাংলাদেশ নিওনেটাল ফোরামের প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. বেগম শরিফুন্নাহার বলেন, বাংলাদেশ নবজাতক হাসপাতালের এই উদ্যোগ নবজাতকের মৃত্যু রোধে ব্যাপক অবদানের মাধ্যমে এসডিজি অর্জনে বিশাল ভূমিকা রাখবে। তিনি ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ স্থাপনের এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা বলেন, বিদেশে ‘নাইট্রিক অক্সাইড জেনারেটর’ এর মাধ্যমে পিপিএইচএন চিকিৎসা ব্যয়বহুল। তবে বাংলাদেশ নবজাতক হাসপাতাল অত্যন্ত স্বল্প খরচে পিপিএইচএন রোগের চিকিৎসা নিশ্চিত করতে চায়। সহনীয় ব্যয়ে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা সেবা দেওয়াই বাংলাদেশ নবজাতক হাসপাতালের মূল লক্ষ্য।

উল্লেখ্য, নবজাতকের পারসিসটেন্ট পালমোনারি হাইপারটেনশন (পিপিএইচএন) একটি বিপজ্জনক অবস্থা। যার ফলে জন্মের পর শিশু পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফুসফুসে রক্তনালীতে অতিরিক্ত চাপ জমা হয়। উচ্চ রক্তচাপ (পালমোনারি হাইপারটেনশন) শিশুর হৃৎপিণ্ড এবং ফুসফুসের ক্ষতি করতে পারে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।