মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নারায়ণগঞ্জে চালু হল প্রথম বেসরকারি পিসিআর টেস্ট ল্যাব

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১১:০২ · ১ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জে চালু হল প্রথম বেসরকারি পিসিআর টেস্ট ল্যাব
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজঃ
৩০ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২০

গতকাল (২৯শে এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম বেসরকারি করোনাভাইরাস পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এমপি। আজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জে এই ল্যাব উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “বস্ত্র ও পাটমন্ত্রী” গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে এই ল্যাব স্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “করোনা ঝুঁকিতে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল নারায়ণগঞ্জে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব স্থাপন করায় গাজী গ্রুপকে ধন্যবাদ। এতে করে ভোগান্তি ছাড়াই নারায়ণগঞ্জের আক্রান্ত ব্যক্তিরা তাদের পরীক্ষা এখান থেকে করতে পারবেন। ফলে রিপোর্ট দেখে দ্রুত চিকিৎসা সেবা নিতে পারবেন।”

জানা যায়, এই ল্যাবটিতে নমুনা পরীক্ষার কাজে থাকবেন ২ জন ভাইরোলজিস্ট ও ৪ জন চিকিৎসক। নমুনা সংগ্রহের কাজে থাকবেন ৫ জন টেকনোলজিস্ট। যারা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবেন।
হটলাইন নম্বরে ফোন করলে নমুনা সংগ্রহের জন্য টেকনোলজিস্টেরা যাবেন।
নম্বরগুলো হলোঃ
০১৭৭-৭৭৭৪২২০ ও ০১৭৭-৭৭৭৪২২২

এই ল্যাবে দিনে ৯০ থেকে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। যদিও বেসরকারি উদ্যোগ, তবুও এই টেস্টগুলো জনসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।