মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

নর্দান মেডিকেল কলেজ দুর্নীতি: নেপালি ছাত্রদের জোরপূর্বক হোস্টেল ত্যাগ

Platformপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫২ · ২ মিনিটে পড়ুন
নর্দান মেডিকেল কলেজ দুর্নীতি: নেপালি ছাত্রদের জোরপূর্বক হোস্টেল ত্যাগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২১, রবিবার

রংপুরে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ নর্দান (প্রা:)মেডিকেল কলেজের দুর্নীতি যেনো চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। বেসরকারি এই প্রতিষ্ঠানটির বি.এম.ডি.সি’র অনুমোদন না থাকা সত্বেও বিভিন্ন মামলার কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়ে আসছিল এতদিন।

পাশ করবার পরেও ইন্টার্নশিপ করতে না পারায় ইন্টার্নশীপের জন্য এবং রেজিস্ট্রেশনসহ অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবীতে আন্দোলন করে আসছিল প্রতিষ্ঠানটির ১ম থেকে ৫ম বর্ষ সহ সকল শিক্ষার্থীবৃন্দ। এর মাঝেই রবিবার সন্ধ্যার পর প্রতিষ্ঠানটির নেপালি শীক্ষার্থীদের হোস্টেল থেকে বের করে দেয় বাসার মালিক। বাসার মালিকের দাবী গত আট মাস যাবত কোনো ভাড়া দেয়নি নর্দান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

নর্দান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসা মালিকের অমানবিকতার শিকার হয়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় অবস্থান করছে নেপালি ছাত্ররা। বাধ্য হয়ে কলেজ প্রাঙ্গনে এসে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই।

আবাসিক ভবন মালিক নুরুল ইসলাম জানান, তিনটি ফ্লাটের মাসিক ভাড়া ৬৫ হাজার টাকা হিসেবে গত আট মাসের ভাড়া বকেয়া আছে। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ব্যাংক ঋণের বোঝা থেকে বাঁচতে তিনি শিক্ষার্থীদের আগে থেকেই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। রবিবার রাতে শিক্ষার্থীরা বাইরে গেলে ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেন তিনি।

এদিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানিয়েছেন, “অভিযোগ পেয়েছি। দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালীদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে তারা সবসময় সচেষ্ট আছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি জিডি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।