বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নমুনা পরীক্ষা বাড়ছে- পরবর্তী ধাপে আইইডিসিআর

আজ শুক্রবার (২৭ মার্চ) আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘প্রথমদিকে যারা বিদেশ থেকে এসেছেন অথবা করোনা আক্রান্তদের সংস্পর্শে আসেন,শুধু তাদেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।তবে এখন কেবল তারা নয়,বিদেশ ফেরতদের সংস্পর্শে আসাদেরও নমুনা পরীক্ষা করছপ আইইডিসিআর।’

তিনি আরও জানান,৬০-এর বেশি বয়স এবং দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন এমন কারও যদি করোনার লক্ষন বা উপসর্গ দেখা দেয়,তবে তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

ইদানিং দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড ১৯ রোগী পাওয়া যাচ্ছে বলে নানা মাধ্যমে খবর আসছে। চিকিৎসকরা বাড়তি সতর্কতা হিসেবে সেসব সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য বলছেন। এমন একাধিক রোগীর মৃত্যু ঘটেছে যাদের লক্ষণ কোভিড১৯ এর সাথে মিলে যায়। কমিউনিটি ট্রান্সমিশনের সব উপাদান গত কয়েকদিনে প্রকাশ পেয়েছে। এমন রোগীর কারো কারো কোভিড ১৯ রোগীর সংস্পর্শ বা বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না। তাই সন্দেহজনক সব রোগীর পরীক্ষা করার জন্য দেশের নানা প্রান্ত থেকে চিকিৎসকরা জোর দাবি তুলেছেন। এরই প্রেক্ষিতে এমন ঘোষণা দিলেন আইইডিসিআর পরিচালক।

এদিকে অস্বাভাবিক নিউমোনিয়ার লক্ষণযুক্ত রোগীর চিকিৎসার সিদ্ধান্তে পরীক্ষা করে নিশ্চিত হওয়া জরুরি। এমন রোগীর ক্ষেত্রে তিনি বলেন,’কি কারনে নিউমোনিয়া, ডায়গনোসিস করা যায়নি, এমন নিউমোনিয়া রোগীদেরও নমুনা সংগ্রহ করা হচ্ছে।’

সেব্রিনা ফ্লোরা জানান ,’কোনও সহযোগিতার জন্য আইইডিসিআরের হটলাইন নাম্বার ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নে এবং জেলা পর্যায়ে হটলাইন নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে।’
দেশব্যাপি রোগী পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ পরীক্ষার জন্য হটলাইনে ফোন করছে। পরিচিত ডাক্তারদের কাছে তাঁরা জানতে চাচ্ছেন কোথায় পরীক্ষা করাবেন। এ প্রসঙ্গে
তিনি বলেন,’যেহেতু রোগের বিস্তার বৃদ্ধি পাচ্ছে,তাই আইইডিসিআরের বাইরেও ইতোমধ্যে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এ্যান্ড ইনফেকশন ডিজিজে(বিআইটিআইডি) এ পরীক্ষা শুরু করা হয়েছে। এছাড়াও রয়েছে ঢাকার জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতাল।”

এদিকে হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগে সমস্যা হচ্ছে বলে হটলাইন নাম্বারও বাড়ানো হচ্ছে । এছাড়া দুটি হান্টিং নাম্বার যোগ করা হয়েছে। তা হলো- ১৯৪৪৩৩৩২২ এবং ১০৬৫৫।
বলা হয়েছে এই দুই নাম্বারে যোগাযোগ করলে নমুনা সংগ্রহের জন্য লোক সেখানে পৌঁছে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হটলাইন ও নমুনা সংগ্রহে বিলম্ব বা নমুনা সংগ্রহ না করার অভিযোগ করেছেন এবং জনমনে ক্ষোভ ও শংকা বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে সক্ষমতা বৃদ্ধি ও অধিকতর সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার ঘোষণা দিলো আইইডিসিআর।

নিজস্ব প্রতিবেদক /জান্নাতুন নাসিরা জুঁই

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।