মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রভাবিত হচ্ছে ৭৫ শতাংশ তরুণের স্বাস্থ্য!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ৯:০৮ · ৩ মিনিটে পড়ুন
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রভাবিত হচ্ছে ৭৫ শতাংশ তরুণের স্বাস্থ্য!
লেখার আকার

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

দেশের প্রায় ৭৫ দশমিক ১ শতাংশ তরুণ মানসিক ও শারীরিক স্বাস্থ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভাব ফেলছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ৮৩ দশমকি ৫ শতাংশ তরুণ মনে করেন, তাদের জন্য সামাজিক ও মানসিক কাউন্সিলিংয়ের প্রয়োজন। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মহাখালী মেডোনা টাওয়ারে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা প্রসঙ্গে ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপের ফলাফল উপস্থাপন করেন— বিওয়াইএলসির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব।

১৫৭৫ জন তরুণের মধ্যে পরিচালিত মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে মনে করছেন ৭৫.১ শতাংশ তরুণ। এছাড়াও ৪৩.৮ শতাংশ মনে করেন সামাজিক প্রত্যাশা ও পারিবারিক দায়িত্ব তাদের শারীরিক-মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। এমনকি ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে সমন্বয়হীনতার প্রভাব ফেলছে ৪৩.৬ শতাংশের এবং বর্তমান সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক কারণ মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে মনে করেন আরও ৩৭.৯ শতাংশ তরুণ।

তবে অনলাইন প্লাটফর্মে পরিচালিত জরিপের ফলাফল কিছুটা ব্যতিক্রম। ১৬৬৩ জন তরুণের মধ্যে অনলাইনে পরিচালিত জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে মনে করেন ৬৪.৮ শতাংশ তরুণ, বর্তমান সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক কারণ প্রভাব ফেলছে ৫৪.৭ শতাংশের মধ্যে, চাকরিতে নিরাপত্তাহীনতা প্রভাব ফেলছে ৫৩.৬ শতাংশ তরুণের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে।

জরিপ ফলাফলে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হচ্ছে তরুণরা। জরিপে অংশগ্রহণকারী ৫৫.১ শতাংশ তরুণ সরাসরি জরিপে ও ৭৩.১ শতাংশ তরুণ অনলাইন জরিপে এমনটাই মত দিয়েছে। এ তথ্যই বলে দেয় যে, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণেরা এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। এছাড়াও জীবিকার মাধ্যম হিসেবে বাংলাদেশী তরুণদের মধ্যে উদ্যোক্তা হবার মানসিকতা দিন দিন বাড়ছে বলে জরিপে উঠে এসেছে। বর্তমানে ৫২.৫ শতাংশ তরুণ সরাসরি ও ৫১.৫ শতাংশ তরুণ অনলাইন জরিপে ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হতে চেয়েছে।

এদিকে দেশের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তরুণরা। সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭১ শতাংশ ও ৮৬.৪ শতাংশ তরুণ মনে করেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায়। এছাড়া সরাসরি জরিপে ৭৭.৪ শতাংশ তরুণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চাকরীর জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে মনে করলেও অনলাইন জরিপের ক্ষেত্রে ৭৯.৩ শতাংশ তরুণ তা মনে করে না বলেও জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।