মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

দুই বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিলের দাবিতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ও ডেন্টাল কলেজে কর্মসূচী অনুষ্ঠিত

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ৪:২৬ · ১ মিনিটে পড়ুন
দুই বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিলের দাবিতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ও ডেন্টাল কলেজে কর্মসূচী অনুষ্ঠিত
লেখার আকার

দুই বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিলের দাবিতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ও ডেন্টাল কলেজে কর্মসূচী অনুষ্ঠিত

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক প্রস্তাবিত “মেডিকেল শিক্ষার্থীদের দুই বছর ইন্টার্নশিপ” এর খসড়া বাতিলের দাবিতে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এর শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় স্ব স্ব কলেজের অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদানের পর ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে উভয় কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘ইন্টার্নশিপ দুই বছর,মানি না, মানবো না’ ‘উপজেলায় পোস্ট খালি,ইন্টার্ন কেন হবে বলি’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং অবিলম্বে দুই বছর ইন্টার্নশিপের প্রস্তাবনা বাতিলের দাবী জানায়।পরে শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ২৭ অাগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক ঘোষিত এক খসড়া নীতিমালায় মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ দুই বছর এবং দ্বিতীয় বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পন্ন করার প্রস্তাবনা প্রদান করা হয়।উক্ত প্রস্তাবনার বিরুদ্ধে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অাসছে।

 

সংবাদদাতাঃ তরিকুল ইসলাম

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।