রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে বিএমডিসির নিষেধাজ্ঞা

মঙ্গলবার, ১৯ আগষ্ট, ২০২৫

দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সাময়িক নিবন্ধন গ্রহণ না করায় থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নাত্তিপাত জুথাচারোয়েনং (বামে) ও ল্যান্টম টনভিচিয়েন। ছবি: সংগৃহীত

রোববার (১৭ আগস্ট) সংস্থাটির বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন এক আদেশে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

দুই চিকিৎসক হলেন– থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েন। তাদের সব ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা বন্ধ এবং বুকিং বাতিল করতে রাজধানীর সিক্স সিজন হোটেলকে নির্দেশ দিয়েছে কাউন্সিল।

 

হোটেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেওয়া চিঠিতে বিএমডিসি বলেছে, ‘উপরোক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনার প্রতিষ্ঠানে Samitivej Hospital, Thailand হইতে দুজন বিদেশি চিকিৎসক Nattipat Juthacharoenwong এবং Lantom Tonvichien (মোবাইল নাম্বারের সূত্র অনুযায়ী সিক্স সিজন হোটেলে) আপনার হোটেলে চিকিৎসা সেবা প্রদান করবেন। সোশ্যাল মিডিয়াতে প্রচারিত বিজ্ঞপ্তিতে স্থানীয় আয়োজকদের নাম এবং পরিচয় ও তারিখ উল্লেখ করা হয়নি।’

চিঠিতে আরও বলা হয়, বিএমএন্ডডিসি আইন অনুযায়ী বাংলাদেশে কোনো চিকিৎসক বা চিকিৎসক দল তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হলে কাউন্সিল থেকে সাময়িক রেজিস্ট্রেশন গ্রহণ করা বাধ্যতামূলক।

‘কাউন্সিলের তথ্য মতে, উক্ত চিকিৎসকদ্বয় এ বিষয়ে বিএমএন্ডডিসি হইতে সাময়িক রেজিস্ট্রেশন গ্রহণ করেননি। বিএমএন্ডডিসি আইন অনুযায়ী উক্ত কার্যক্রম অবৈধ বলিয়া প্রতীয়মান হইবে। অতএব উক্ত চিকিৎসক দ্বারা সকল প্রকার চিকিৎসা কার্যক্রম পরিচালনা হইতে বিরত রাখার জন্য এবং তাহাদের বুকিং বাতিল করা আবশ্যক বলিয়া কাউন্সিল মনে করে’, জানিয়েছে বিএমডিসি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।