মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনুমোদন ছাড়াই রোগী সংগ্রহ করছে ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা!

মঙ্গলবার, ১৯ আগষ্ট, ২০২৫

বাংলাদেশে বিদেশি বন্ধ্যত্ব চিকিৎসকদের (ইনফার্টিলিটি) অননুমোদিত কার্যক্রম বন্ধে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) জরুরি হস্তক্ষেপ চেয়েছে ফার্টিলিটি অ্যান্ড স্টেবিলিটি সোসাইটি অব বাংলাদেশ (এফএসএসবি)।

সোমবার (১৮ আগস্ট) এফএসএসবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফিরোজা বেগম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক রাশিদা বেগম ও সাইন্টিফিক সেক্রেটারি অধ্যাপক মারুফ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ হস্তক্ষেপ চায় সংগঠনটি।

এফএসএসবির অভিযোগ, ভারতীয় কিছু বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক বিএমডিসির অনুমোদন না নিয়েই দেশে প্রবেশ করে সরাসরি রোগী দেখছেন এবং ফার্টিলিটি মেলাগুলোকে ‘কালেকশন সেন্টার’ হিসেবে ব্যবহার করছেন। এতে যেমন চিকিৎসা শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, তেমনই প্রতারিত হচ্ছেন সাধারণ রোগী।

দেশীয় চিকিৎসকদের অগ্রগতিতে বাধা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে চ্যালেঞ্জ

 

প্রতিবাদলিপিতে জানানো হয়, দুই মাস আগে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি ফার্টিলিটি মেলায় অননুমোদিতভাবে রোগী দেখার ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের হস্তক্ষেপে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর বিএমডিসি থেকে সতর্কতামূলক নোটিশ জারি হলেও এসব কার্যক্রম এখনো বিভিন্নভাবে অব্যাহত রয়েছে।

 

সংগঠনটি জানায়, দেশে বর্তমানে এফসিপিএস ও এমএস ডিগ্রিপ্রাপ্ত প্রায় ৭০-৮০ জন তরুণ বন্ধ্যাত্ব চিকিৎসক রয়েছেন, যারা রোগীদেরকে আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম। অথচ এসব দক্ষ চিকিৎসকদের উপেক্ষা করে বিদেশি বিশেষজ্ঞদের অননুমোদিত কার্যক্রম রোগীসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে। একইসঙ্গে দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অপচয় হচ্ছে।

প্রতিবাদলিপিতে উদ্বেগজনক তথ্য তুলে ধরে বলা হয়, এসব বিদেশি চিকিৎসক অনেক সময় অজ্ঞাতনামা ডোনার ব্যবস্থার মাধ্যমে রোগীকে চিকিৎসা দিচ্ছেন, যা ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের সামাজিক কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এতে রোগীরা না বুঝেই প্রতারিত হচ্ছেন। ভবিষ্যতে এর জটিল সামাজিক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে এফএসএসবি।

এফএসএসবির তিন দফা দাবি

এই পরিস্থিতিতে এফএসএসবি তিনটি সুস্পষ্ট দাবিও উত্থাপন করেছে। দাবিগুলো হলো—

  1. বিদেশি চিকিৎসকদের অননুমোদিত রোগী দেখা বন্ধে বিএমডিসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
  2. বিদেশি ফার্টিলিটি প্রতিষ্ঠান আয়োজিত মেলা বা প্রমোশনাল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে।
  3. গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

আশাবাদ ব্যক্ত করে এফএসএসবির নেতৃবৃন্দ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং দেশের চিকিৎসা খাতের শৃঙ্খলা বজায় রাখবে।

এর আগে গত ১৪ আগস্ট ভারতীয় ‘প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টার’ এর চিকিৎসকদের স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে বিএমডিসি। পরে রোববার (১৭ আগস্ট) সাময়িক নিবন্ধন না থাকা থাইল্যান্ডের দুই চিকিৎসকের রোগী দেখাসহ স্বাস্থ্যসেবা প্রদানেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ ছাড়া ২৬ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইকো এক্সপোর উদ্যোগে তিন দিনের ফার্টিলিটি এক্সপোতে ভারত ও থাইল্যান্ডের চিকিৎসকদের রোগী সেবা দেওয়ার অভিযোগ ওঠে। একই দিন অভিযান চালিয়ে ওই মেলা পণ্ড করে দেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।