মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

তৃণমূলে চিকিৎসা সেবা নিশ্চিতে টেলিমেডিসিনে গুরুত্বারোপ হেপাটোলজি সোসাইটির

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ৫:৪৬ · ২ মিনিটে পড়ুন
তৃণমূলে চিকিৎসা সেবা নিশ্চিতে টেলিমেডিসিনে গুরুত্বারোপ হেপাটোলজি সোসাইটির
লেখার আকার

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

গতকাল (২৬ জানুয়ারি) বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে সোসাইটির পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, দুঃস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোসাইটির তহবিল বৃদ্ধি করার ওপর জোর দেন।

এ সভায় হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহবুবুল আলম।

নির্বাচিত অন্যান্যরা হলেন বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ডা. তানভীর আহমেদ, সদস্য অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।