মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ায়নি – দাবি চীনের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ৫:৩৪ · ২ মিনিটে পড়ুন
ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ায়নি – দাবি চীনের
লেখার আকার

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) করোনা ভাইরাস ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি বলে দাবি করার পর চীন সোমবার জানিয়েছে, কোভিড-১৯ মহামারী ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা ‘অত্যন্ত কম’।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন-ডব্লিউএইচও যৌথ বিশেষজ্ঞ দল প্রাসঙ্গিক ল্যাবরেটরিগুলোর সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম।’

তিনি যোগ করেন, ‘এটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈজ্ঞানিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত।’

শনিবার সিআইএ জানায়, ভাইরাসটি প্রাণী থেকে ছড়ানোর তুলনায় চীনের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

জন র‌্যাটক্লিফ দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রশাসনের অধীনে সিআইএ পরিচালক হিসেবে নিশ্চিত হওয়ার পর নতুন এই মূল্যায়ন আসে।

সিআইএ-এর এক মুখপাত্র শনিবার এক বিবৃতিতে জানান, ‘সিআইএ প্রতিবেদন অনুযায়ী স্বল্প আত্মবিশ্বাসের সাথে মূল্যায়ন করে যে কোভিড-১৯ মহামারীর উৎপত্তি প্রাকৃতিক উৎসের চেয়ে গবেষণা সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।’

এর আগে সিআইএ কোভিড ল্যাবরেটরি দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়েছে নাকি প্রাণী থেকে ছড়িয়েছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

বেইজিং সোমবার যুক্তরাষ্ট্রকে ‘উৎপত্তি শনাক্তকরণের বিষয়টি রাজনীতিকীকরণ ও হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার’ আহ্বান জানিয়েছে।

মাও বলেন, ওয়াশিংটনের ‘অন্য দেশগুলোর ওপর দোষারোপ ও কালিমালেপন বন্ধ করা উচিত এবং যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌক্তিক উদ্বেগগুলো নিরসনে সাড়া দেওয়া উচিত।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।