শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তবে কী মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ধীরে ধীরে কমছে?

প্ল্যাটফর্ম নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার

মানুষের দেহে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়াগুলির জন্য তাপমাত্রার পরিবর্তন হয়৷ এজন্য দেহে এমন একটি বিস্তৃত থার্মোরেগুলেশন সিস্টেম রয়েছে, যা বেশিরভাগ সময় দেহের তাপমাত্রাকে আদর্শের কাছে রাখে।

আমরা সকলে জানি ৯৮.৬˚F শরীরের সাধারণ তাপমাত্রা৷ প্রায় ১৬০ বছর পূর্বে পাওয়া ডাটা নমুনাগুলির অনুসারে সময়ের সাথে শরীরের স্বাভাবিক তাপমাত্রাও হ্রাস পেতে পারে।

৯৮.৬˚F কোথা থেকে এসেছে?
১৮০০ দশকের মাঝামাঝি এক জার্মান চিকিৎসক, কার্ল ওয়ান্ডারলিক, প্রায় ২৫,০০০ লোকের তাপমাত্রা (বগল থেকে) পরিমাপ করেছিলেন এবং দেখতে পান যে গড় ছিল ৯৮.৮˚F (৩৭˚C) এবং তখন থেকে তাই আমরা বিশ্বাস করছি। তবে আধুনিক গবেষণাগুলি দিয়ে খুঁজে পাওয়া গেছে যে-
• দিনের বেলা শরীরের তাপমাত্রা বেশি পরিবর্তিত হয়।
• এটি ব্যক্তিদের মধ্যেও পরিবর্তিত হয়৷ পুরুষদের তুলনায় মহিলাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে এবং বয়স্ক লোকের চেয়ে কম বয়সীদের মধ্যে তাপমাত্রা বেশি থাকে। ১৯৩৫ এবং ১৯৯৯ এর মধ্যে ২০টি গবেষণা করে দেখা গেছে যে, গড় মৌখিক (ওরাল) তাপমাত্রা ছিল ৯৭.৫˚F এবং ২০১৭ তে ৩৫,০০০ এরও বেশি লোকের একই ফলাফল পাওয়া গেছে৷ তাই বলা যায় যে, গত দু’শ শতাব্দীতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিচে নেমে এসেছে।

মানুষ কি শীতল হচ্ছে?

গবেষকরা ১৫৭ বছরেরও বেশি সময় ধরে তাপমাত্রার রেকর্ডিং বিশ্লেষণ করেছেন৷ সেখান থেকে দেখা যায় যে :
১৮৬০-১৯৪০: ওয়ার্ল্ড ওয়ারে প্রায় ২৪,০০০ প্রবীণদের বগল এবং মৌখিক তাপমাত্রার পরিমাপ করা হয়েছিল।

১৯৭১-১৯৭৫: দ্যা ন্যাশনাল হেলথ এন্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে থেকে ১৫,০০০ জনেরও বেশি মৌখিক তাপমাত্রা বিশ্লেষণ করা হয়েছিল।

২০০৭–২০১৭: দ্যা স্টানফোর্ড ট্রান্সলেশনাল রিসার্চ ইন্টিগ্রেটেড ডাটাবেস এনভায়রনমেন্ট থেকে, দেড় লক্ষাধিক মানুষের মৌখিক তাপমাত্রা পর্যালোচনা করা হয়েছিল। বিশ্লেষণ দ্বারা দেখা যায় যে, প্রায় ১৬০ বছরের সময়কালে গড় মৌখিক তাপমাত্রা ধীরে ধীরে এক ডিগ্রীরও বেশি কমে গিয়েছে। ফলস্বরূপ, “নতুন স্বাভাবিক” ৯৭.৫˚F এর কাছাকাছি৷ বয়স, লিঙ্গ, শরীরের আকার এবং দিনের সময় হিসাব করার পরে এই পর্যবেক্ষণটি রাখা হয়েছে।

গড় তাপমাত্রা কেন হ্রাস পাচ্ছে?

দুটি মূল সম্ভাবনা হলো :

• নিম্ন বিপাকের হার: শরীরের তাপমাত্রার এক বৃহত্তম নির্ধারক হলো আপনার বিপাক হার৷ বিপাকীয় হার কম হওয়ার কারণ হতে পারে উচ্চতর দেহের ভর, ভালো চিকিৎসা এবং আধুনিক প্রতিরোধমূলক ব্যবস্থা৷

• সংক্রমণ এবং প্রদাহের নিম্ন হার: ওয়ান্ডারলিকের দিনে যক্ষ্মা, সিফিলিস শরীরের তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারতো। এমনকি অন্যান্য প্রদাহজনক পরিস্থিতি সাধারণ ছিল এবং চিকিৎসা সীমাবদ্ধ ছিল।

কেন শরীরের তাপমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হওয়া গুরুত্বপূর্ণ :

শরীরের তাপমাত্রা স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক৷ যেমনটি রক্তচাপ, হার্টের হার এবং শ্বাস- প্রশ্বাসের হার চিকিৎসক দ্বারা পরীক্ষা করা উচিত নাহলে জীবন-  হুমকিসর মুখে পরতে পারে। মানুষের দেহে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়াগুলির জন্য তাপমাত্রার পরিবর্তন হয়। ফলস্বরূপ, শরীর তাপমাত্রায় বিস্তৃত ওঠানামা করে। প্রকৃতপক্ষে, গুরুতর হাইপোথার্মিয়া (কম শরীরের তাপমাত্রা) বা হাইপারথার্মিয়া (উচ্চ দেহের তাপমাত্রা) স্থায়ীভাবে দেহের ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে। এজন্য দেহে এমন একটি বিস্তৃত থার্মোরোগুলেশন সিস্টেম রয়েছে, যা বেশিরভাগ সময় দেহের তাপমাত্রাকে আদর্শের কাছে রাখে। সাধারণত তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইটের উপরে থাকলে জ্বর হয়৷ তবে হিট স্ট্রোক বা ড্রাগের প্রতিক্রিয়া সহ অন্যান্য কারণও থাকতে পারে। শরীরের বিপাকীয় হার, সংক্রমণ এবং প্রদাহ সমস্তই মানবস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ুকে প্রভাবিত করে। সুতরাং, গত দেড় শতাব্দীতে দেহের তাপমাত্রা ক্রম হ্রাসমান গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির ডাটা রাখা উচিত।

https://www.health.harvard.edu/blog/time-to-redefine-normal-body-temperature-2020031319173?fbclid=IwAR1emem2Jzk8naAEZFTT5WQMR6xUcfGXJdQ0gpxw_6jCa605RdaWhCXlMCA

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।