রাজধানীর পল্টন থানাধীন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান গুরুতর আহত হয়েছেন।
ধারণা করা হয়, কোনো রোগীকে চিকিৎসা করানোকে কেন্দ্র করে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
সোমবার (১৭ আগস্ট) রাতে শান্তিনগর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে সিএনজিযোগে বাসায় ফেরার সময় অধ্যাপক ডা. আসাদুর রহমানকে ৪-৫ জন দুর্বৃত্ত সিএনজির গতিরোধ করে হামলা চালায়। পরে আহত চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ডিউটিরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাঁর ওপর দুর্বৃত্তদের হামলার বিষয়টি এভাবেই বর্ণনা করেন আহত চিকিৎসক। এদিকে পুলিশ বলছে, কোনো রোগীর চিকিৎসা করানোকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে।
তথ্যসূত্রঃ সংগৃহীত