শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (DMC) প্রতিষ্ঠার ৮১ বছর পূর্তি উপলক্ষে ১০ই ও ১১ই জুলাই ২০২৬ তারিখে ৮১ তম ডিএমসি দিবস (81st DMC Day) পালিত হচ্ছে। ১৯৪৬ সালের ১০ই জুলাই প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণিল পুনর্মিলনী ও নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
৮১ বছর ধরে দেশের সেরা চিকিৎসা বিদ্যাপীঠ হিসেবে সমুজ্জ্বল এই ঢাকা মেডিকেল কলেজ, অভাবনীয় ভূমিকা পালন করেছে দেশের স্বাস্থ্যব্যবস্থায়। তাই এ প্রতিষ্ঠান কেবল খ্যাতিমান চিকিৎসক তৈরির কারিগরই নয়, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে আপামর জনগণের ভরসার জায়গা। এই গৌরবমময় ৮১ বছর উদযাপিত হচ্ছে এবার ১০ ও ১১ ই জুলাই, দুইদিনব্যাপী, যেখানে উপস্থিত হবেন দেশসেরা বরেন্য চিকিৎসকগণ যারা এক সময়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষায় ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ অবস্থানে সর্বদা এগিয়ে রবে বলেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক/প্ল্যাটফর্ম টুডে
