মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক ডা. মো. টিটু মিয়া

অংকন বনিকপ্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ৪:৫১ · ১ মিনিটে পড়ুন
ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক ডা. মো. টিটু মিয়া
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. টিটু মিয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি পূর্বে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক  হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বিসিপিএস এর নির্বাচিত কাউন্সিলর (২০১৯-২০২৩)। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির (২০১৫-২০১৮) সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ সভাপতি ছিলেন এবং মেডিসিন সোসাইটির (২০১৫-২০১৭) সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন। ফাইনাল পেশাগত পরীক্ষায় (১৯৯০) প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর এই আজীবন সদস্য চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ হতে বিএমএ’র নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।

ডেঙ্গু ও কোভিড-১৯ এর গাইডলাইন প্রণয়নে অসামান্য অবদান রাখা এই খ্যাতিমান অধ্যাপকের রয়েছে ৫৬টির অধিক বৈজ্ঞানিক প্রকাশনা। তাঁর সময়োপযোগী দিক নির্দেশনায় এবং দূরদর্শী পরিকল্পনায় এগিয়ে যাবে ঢাকা মেডিকেল কলেজ- সেটাই সকলের প্রত্যাশা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।