মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ডেলটা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের ভিন্নধর্মী নবীনবরণ

Platformপ্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২০, ৯:২৪ · ২ মিনিটে পড়ুন
ডেলটা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের ভিন্নধর্মী নবীনবরণ
লেখার আকার

৫ ফেব্রুয়ারি ২০২০: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ১৩ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ডেলটা মেডিকেল কলেজ ডিবেটং ক্লাব।সোমবার (২৭জানুয়ারি) ডেলটা মেডিকেল কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেলটা মেডিকেল কলেজে অধ্যক্ষ প্রফেসর ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সার্জারি বিভাগীয় প্রধান প্রফেসর ডা. তপেশ কুমার পাল ও ডেলটা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব এর চীফ মডারেটর প্রফেসর ডা. রেজওয়ানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে নবীনদের দেয়া হয় ফুলেল সংবর্ধনা। এরপর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নবীনদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন ডেলটা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ক্লাবের কর্মকাণ্ড ও অতীত কার্যক্রম তুলে ধরেন এবং সভাপতি তরুন শিক্ষার্থীদের মধ্যে ক্লাবে যোগদানের প্রতি আহ্বান জানান। উপস্থিত অতিথিগণও ক্লাবের কার্যক্রম এর প্রশংসা করেন এবং নতুনদের ক্লাবের কার্যক্রমে যোগ দিতে উৎসাহ দেন।

এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘রম্য বিতর্ক’। বিতর্কে দুটি দল অংশগ্রহন করে। তারপর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র নবীনরাই অংশগ্রহন করেন এবং প্রথম তিন জনের হাতে পুরষ্কার ও ডিবেটং ক্লাবের ফর্ম তুলে দেওয়া হয়।

নতুন শিক্ষার্থীরা ক্লাবের এই বর্ণিল আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং যুক্তি ও বিতর্ক এর মধ্যে দিয়ে সামনের দিন গুলোতে ক্লাবের সাথে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক/রাকিবুল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।