মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

ডেন্টাল সার্জনদের এইচআইভি/এইডস সচেতনতা বিষয়ক কর্মশালা – আয়োজনে স্বাস্হ্য অধিদপ্তর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মার্চ ২০২০, ২:১০ · ১ মিনিটে পড়ুন
ডেন্টাল সার্জনদের এইচআইভি/এইডস সচেতনতা বিষয়ক কর্মশালা – আয়োজনে স্বাস্হ্য অধিদপ্তর
লেখার আকার

৬ মার্চ, ২০২০

ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর এইচ আইভি এন্ড এইডস রেসপন্স ২০১৮-২০২২ এর আওতায় ডেন্টাল সার্জনদের নিয়ে গত ৪ঠা মার্চ, ২০২০ ইং তারিখে স্বাস্হ্য অধিদপ্তরে ‘এইচ আইভি/ এইডস সম্পর্কে সচেতনতা গঠনমূলক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত কর্মশালায় ডা. আব্দুল ওয়াদুদ (প্রোগ্রাম ম্যানেজার,এ এস পি,ডিজিএইচএস) এইচ আইভি/এইডস এর বাংলাদেশে বর্তমান পরিস্হিতি ও তা প্রতিরোধে জাতীয় কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

ডিজিএইচএস -ডেন্টাল এর ডিরেক্টর ডা. আবুল কালাম ব্যাপারী,এইচ আইভি/এইডস এর সংক্রমণ প্রতিরোধে ডেন্টাল সার্জনদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন।তিনি ডেন্টাল সার্জনরা এইচ আইভি/এইডস সংক্রমণের ঝুঁকিতে আছেন উল্লেখ করে নিজেদের ও রোগী উভয়ের মাঝে এইআইভি/এইডস সংক্রমণ প্রতিরোধে ইনফেকশন কন্ট্রোল প্রটোকল কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো জানান,পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল ডেন্টাল সার্জনদের মধ্যে এ বিষয়ে সচেতনা তৈরি ও সংক্রমণ প্রতিরোধে আরো দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে।
তাছাড়া এই কর্মশালায় ডা. ফুয়াদ আব্দুল হামিদ(ডিপিএম-টিসিএস,এএসপি,ডিজিএইচএস) আপডেটেড এন্টিরেট্রোভাইরাল থেরাপী সম্পর্কে অংশগ্রহণকারী ডেন্টাল সার্জনদের অবহিত করেন।

 

পুরো কর্মশালায় আরো উপস্হিত ছিলেন ডা. আমিনুল ইসলাম মিঞা (ডিরেক্টর,এনএএসসি) ও ডা.মোশারফ হোসেইন মুসা(ডিরেক্টর, হ্যাল্থ এডুকেশন)।

তথ্য ও ছবি : ডা. সাবরিনা ফরিদা চৌধুরী,
প্ল্যাটফর্ম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিসে আগাম পদক্ষেপ: সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ | প্রতিপাদ্য: Early Action on Diabetes (ডায়াবেটিসে আগাম পদক্ষেপ) প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী—‘Early Action on Diabetes’। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা শুরু…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।