বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তা: সু অভ্যাসে মিলায় সুখ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

মানুষ অভ্যাসের দাস। অভ্যাস হচ্ছে নিয়মিত, অবিরত এবং ধারাবাহিকতা বজায় রেখে কোন কাজ করা অথবা কোন কথা বলা। সু অভ্যাস বলতে বুঝায় ভালো অভ্যাস। এই ভালো অভ্যাস, ভালো কাজ, ভালো চিন্তা – মানুষের মনকে সুস্থ ও শক্তিশালী রাখে।

এমন কিছু সু অভ্যাস গড়ে তুলতে এবং সুস্থ জীবযাপন করতে করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী।

  • জীবন হোক রুটিনে বাঁধা, তবে মাঝে মাঝে ছন্দ কেটে যাক না। এক আধটু ছাড়, কিছুটা প্রশ্রয়।
  • কৃতজ্ঞতা প্রকাশের চর্চা করুন।
  • পরিবারে সবাই মিলে একসাথে ডিনার করবেন।
  • নিঃসঙ্গ বোধ করছেন? স্বজন, বন্ধু যাকে ভালবাসেন  তাকে ফোনে ডাকুন, কথা বলুন। নতুন নতুন বন্ধু তৈরি করুন। মাঝে মাঝে নিমন্ত্রণ করুন বন্ধুদের।
  • ব্যায়াম করুন নিয়মিত – সদরে, নয়তো অন্দরে।

  • হাসুন প্রান খুলে, যত ইচ্ছে। ছোট খাটো জিনিসে ভাববেন না, এত শ্রম ও দেবেন না, যে ঘাম ছুটে যায়।
  • প্রত্যেকের একটি নিজস্ব ভুবন থাকে, একে নিশ্চিত রাখুন, এতে অনধিকার প্রবেশ দরকার নাই।
  • ধৈর্য ধরার চর্চা করুন। নিজের খেয়াল নিজে নেওয়ার চর্চা করুন। মনে রাগ, ক্ষোভ পুষে রাখবেন না।
  • অন্যকে কিভাবে কাজের ভার দেয়া যায়, তা শিখুন। সব কাজ নিজের হাতে নেবেন না। নিজের প্রতি দয়াশীল হোন।
  • খারাপ দিন আসতে পারে, এই  সত্যটি গ্রহণ করুন।
  • গোছ গোছ করে চলুন, সুবিন্যস্ত থাকুক জীবন আর সংসার। ব্যয় করার বাজেট করুন। পছন্দসই চাকরি খুজে নিন। মাঝে মাঝে সব এলোমেলো হতে পারে, তা গ্রহণ করুন।
  • সাহায্য চাইতে নিজেকে অপরাধী ভাববেন না।
  • সব সময় একই সময় ঘুমুতে যাবেন।
  • যে কোনও জরুরী পরিস্থিতির জন্য তৈরি থাকুন।
    মনঃসংযোগ চর্চা করুন।
  • বাচ্চাদের শেখান যে আপনারও নিজস্ব সময় আছে। তাদের ঘরদোর পরিস্কার করতে, নিজের জঞ্জাল নিজে পরিস্কার করতে শেখান।
  • যারা আপনাকে ঘৃণা করে এদের পাত্তা দেবেন না, এড়িয়ে চলুন। সমমনা লোকদের সঙ্গে দল বেঁধে থাকুন।
  • প্রিয়জনের সঙ্গে খোলা খুলি আলাপ করুন।

  • সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু সময় নিজেকে বিরতি দিন। ঘর থেকে বাইরে যান, অনেক অনেক ভ্রমণ করুন।
  • দুশ্চিন্তার বিপজ্জনক সীমা সম্বন্ধে সচেতন হন।
  • সুখের, মহা আনন্দের স্মৃতি হয়ে থাকবে এমন কোন কিছুতে বিনিয়োগ করুন। নতুন কোন শখের ঘোড়ায় সওয়ারি হতে পারেন।
  • সুখি, সফল লোকদের কাছে ও পাশে থাকুন।

যাক না অতীত, বর্তমান হোক আনন্দময়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।