মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট নিয়ে অপতৎপরতা প্রসঙ্গে ইউমবের বিবৃতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ মার্চ ২০২৫, ৯:৩০ · ২ মিনিটে পড়ুন
ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট নিয়ে অপতৎপরতা প্রসঙ্গে ইউমবের বিবৃতি
লেখার আকার

শনিবার, ২২ মার্চ, ২০২৫

ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট ২৭৩০/২০১৩ নিয়ে অপতৎপরতা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব)।

বিবৃতিতে বলা হয়েছে, “প্রিয় দেশবাসী এবং চিকিৎসক সমাজ,

আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত ১২ ই মার্চ ২০২৫ তারিখ হাইকোর্ট বিভাগ থেকে মাননীয় আদালত রায় দিয়েছেন, “কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবে না।” গোটা দেশবাসী এবং চিকিৎসক সমাজ এই রায়কে ন্যায়সঙ্গত রায় হিসেবে স্বাগত জানিয়েছে।

মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে ২৭৩০/২০১৩ এই রিটটি Chamber Court of Appellate Division এ ফাইল করা হয়েছে, আগামীকালকের কার্যতালিকায় এই রিটটি থাকবে।

আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার জন্য ২০০৭ সালে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আদালতে রিট করেছিলেন, ঐ রিটটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছিলেন।

সে হিসেবে ২৭৩০/২০১৩ এই রিট Chamber Court of Appellate Division থেকেই ফিরিয়ে দেওয়ার কথা।

১৪ ই এপ্রিল ২০০৭ তারিখে আপিল বিভাগ এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন (কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না”,গোটা চিকিৎসক সমাজের নিকট আহ্বান, সবাইকে সজাগ থাকতে হবে। নতুন করে স্টে অর্ডার নেওয়ার পরিকল্পনায় জলঘোলা করার পাঁয়তারা করা হলে চিকিৎসক সমাজ আবারো কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।