শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রণোদনার আওতায় আসছেন মেডিকেলের মৌলিক বিষয়ের শিক্ষকেরা

শনিবার, ২২ মার্চ ২০২৫

সরকারি মেডিকেল কলেজের মৌলিক আটটি বিষয়ের শিক্ষকদের জন্য শতভাগ মাসিক প্রণোদনা দেবে সরকার। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর অনুমোদন দিয়েছেন। পাশাপাশি শতভাগ প্রণোদনার আওতায় আসছেন অ্যানেস্থিশিওলজি এবং ভাইরোলজির শিক্ষকরাও।

গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘চিকিৎসা শিক্ষার মৌলিক আটটি বিষয়- অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথলজির শিক্ষকদের জন্য শতভাগ প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে। মৌলিক আটটি বিষয় মূলত এমবিবিএসের কোর্সের ভিত্তি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী বলেন, ‘শতভাগ প্রণোদনার বিষয়টির নীতিগত অনুমোদন হয়েছে। তবে কখন থেকে কার্যকর হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’

অর্থ বিভাগের ২০১৯ সালের ১৮ আগস্টের স্মারক মারফত মঞ্জুরকৃত নির্ধারিত হারে শর্তসাপেক্ষে বেসিক সাবজেক্টের প্রণোদনা ভাতা দেওয়া হয়। ওই স্মারকে নবম গ্রেডে ১০ হাজার, অষ্টম গ্রেডে ১১ হাজার, সপ্তম গ্রেডে ১৩ হাজার, ষষ্ঠ গ্রেডে ১৫ হাজার, পঞ্চম গ্রেডে ১৬ হাজার, চতুর্থ গ্রেডে ১৮ হাজার এবং তৃতীয় গ্রেডে ২০ হাজার টাকা প্রণোদনা ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে শতভাগ প্রণোদনা কার্যকর হয়ে গেলে, শিক্ষকরা নিজ বেতনের সমপরিমাণ প্রণোদনা ভাতা পাবেন।

এদিকে চিকিৎসা শিক্ষায় মৌলিক আটটি বিষয়ের বাইরেও ২০২০ সাল থেকে অ্যানেস্থিশিওলজি বিভাগকেও প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়। পরে গত বছরের ৯ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী ভাইরোলজি বিভাগও যুক্ত হয় এ তালিকায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, মৌলিক আটটি বিষয়ের বাইরে অ্যানেস্থিশিওলজি ও ভাইরোলজি বিভাগের শিক্ষকদেরও শতভাগ প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে। তবে মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিভাগের শিক্ষকরা বাইরে প্র্যাকটিস করার সুযোগ পান না। ফলে শিক্ষক সংকট দেখা দেয়। এ সংকট কাটাতে প্রণোদনার ব্যবস্থা চলে আসছে।

উল্লেখ্য, মৌলিক বিষয়ের শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতার ক্ষেত্রে তাদেরকে দাপ্তরিকভাবে নন-প্র্যাক্টিসিং ডিক্লারেশন নিতে হয়। কোনো শিক্ষক এতে ব্যর্থ হলে বা প্র্যাকটিসিংয়ের সাথে জড়িত হলে তিনি এই ভাতার জন্য যোগ্য বিবেচিত হন না।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার।

এ ধরনের আর্থিক সুবিধা কার্যকর হলে শুধু শিক্ষক ধরে রাখাই নয়, গবেষণা ও পাঠদানের মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ল্যাবভিত্তিক ক্লাস, কেস-ডিসকাশন এবং পরীক্ষামূলক শিক্ষায় নিয়মিত অংশগ্রহণ বাড়লে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। একই সঙ্গে বিভাগীয় শূন্যপদ পূরণ, পদোন্নতি-সংক্রান্ত জটিলতা কমানো এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়টিও আলোচনায় আসে। স্বাস্থ্যশিক্ষা ও নীতিনির্ধারণী তথ্য বিশ্লেষণে https://bettorixsports.com এবং https://predplatform.com–এর মতো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত আপডেট ও ডেটা-ভিত্তিক প্রবণতা অনেক সময় তুলনামূলক ধারণা দিতে সহায়ক হয়, বিশেষত যখন বাজেট, জনবল ও প্রণোদনা কাঠামোর দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন করা হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।