মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসা গবেষণায় তরুণদের উদ্বুদ্ধ করতে নিপসমে ‘SCOREsearch 5.0’ অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ৪:২৮ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসা গবেষণায় তরুণদের উদ্বুদ্ধ করতে নিপসমে ‘SCOREsearch 5.0’ অনুষ্ঠিত
লেখার আকার

ঢাকা, ৮ আগস্ট,২০২৬

মেডিকেল শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে IMSEN Bangladesh-এর আয়োজনে দুই দিনব্যাপী গবেষণা কর্মসূচি ‘SCOREsearch 5.0’ বৃহস্পতিবার (৭ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (NIPSOM)-এ সমাপ্ত হয়েছে।

চিকিৎসাশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করে মেডিকেল শিক্ষার্থী, গবেষক এবং জনস্বাস্থ্য পেশাজীবীদের গবেষণায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ সময় NIPSOM-এর পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা ‘গবেষণা কী’ শীর্ষক পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন। পরে মো. গোলাম রব্বী SPSS সফটওয়্যারের ব্যবহারিক প্রশিক্ষণ দেন। পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারপারসন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন গবেষণা পদ্ধতি ও গবেষণার বিভিন্ন টুলস নিয়ে সেশন পরিচালনা করেন। দিনশেষে ডা. শাহারিয়র মোহাম্মদ গবেষণা প্রস্তাবনা (Research Proposal) লেখার ওপর প্রশিক্ষণ দেন।

দ্বিতীয় দিনের কার্যক্রমে হার্ভার্ড COACH Fellow ডা. সাবরিনা মনসুর কেস রিপোর্ট ও ম্যানুস্ক্রিপ্ট রাইটিং বিষয়ে সেশন পরিচালনা করেন। এছাড়া ডা. শৌমিক খা সাগর এবং ডা. খন্দকার এ. মামুন লিটারেচার রিভিউ ও মেটা-অ্যানালাইসিস বিষয়ে প্রশিক্ষণ দেন।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল Research Proposal এবং Case Presentation Competition। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এমএইচ সমরিতা মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা তাদের গবেষণা সক্ষমতা ও ক্লিনিক্যাল বিশ্লেষণী দক্ষতা উপস্থাপন করেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোনায়েমুল ইসলাম সিজার এবং অধ্যাপক ডা. ফাতেমা আশরাফসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সমাপনী অনুষ্ঠানে IMSEN Bangladesh-এর সভাপতি আয়েশা সিদ্দিকা ইশা এবং সাধারণ সম্পাদক ফাহমিদা জাহান অনিকা বক্তব্য দেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক অংশীদার হিসেবে ছিল BIIHR, School of Research এবং Public Health Foundation Bangladesh। মিডিয়া পার্টনার হিসেবে ছিল Platform Today (Platform of Medical and Dental Society)।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।