মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসকদের পাশে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (চট্টগ্রাম)

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ৩:০৯ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসকদের পাশে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (চট্টগ্রাম)
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
২৬ এপ্রিল, ২০২০, রবিবার

কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ডিউটি রুমের জন্য এসি ও কেএন ৯৫ মাস্ক এর ব্যবস্থা করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখা।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ হাসপাতালগুলোয় চিকিৎসকদের পিপিই পরে আক্রান্ত ও কোভিড-১৯ সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে, যা গরমের সময় খুবই কষ্টসাধ্য!
চিকিৎসকদের এ অসুবিধা কমাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও ফ্লু কর্নারের জন্য ২ টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ১ টি এবং বিআইটিআইডিতে ১ টি করে মোট ৪ টি দুই টনের এসি দেওয়া হয়।

গত ২৫ এপ্রিল, এস আলম গ্রুপের সহযোগিতায় এসিগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ ও বিআইটিআইডি এর পরিচালকের প্রতিনিধির কাছে ইনস্টলেশন চার্জসহ বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী’র উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

এ ছাড়াও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বিআইটিআইডি এর চিকিৎসকদের সুরক্ষার জন্য এন আর বি সি ব্যাংকের সহায়তায় ১০ টি কেএন ৯৫ মাস্ক প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।