মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ইন্টার্ণ, অনারারী এবং বেসরকারী চিকিৎসকদের ক্ষতিপূরণ সম্পর্কিত নির্দেশনা চাইলো বিএমএ

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ৯:৫৭ · ১ মিনিটে পড়ুন
ইন্টার্ণ, অনারারী এবং বেসরকারী চিকিৎসকদের ক্ষতিপূরণ সম্পর্কিত নির্দেশনা চাইলো বিএমএ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল, ২০২০, শনিবার
দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস (কোভিড ১৯) এ আক্রান্ত/মৃত্যুবরণকারী সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ণ চিকিৎসক, অনারারী চিকিৎসক, বিভিন্ন কোর্সে অধ্যায়নত বেসরকারী চিকিৎসক ও অন্যান্য বেসরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ক্ষতিপূরণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানান বিএমএ মহাসচিব ডা. মোঃ ইতহেশামুল হক চৌধুরী।

নোটিশের ছবি

গত ২৪ এপ্রিল, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থাপনায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থেকে প্রজাতন্ত্রের যেসকল কর্মকর্তা-কর্মচারী ভাইরাস সংক্রমিত হয়েছে তাঁদের তালিকা চাওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় বাজেট অনুবিভাগ স্মারকে গত ২৩ এপ্রিল, ২০২০ তারিখে বেতন গ্রেড অনুযায়ী তাঁদের প্রাপ্যতার বিষয়টিও প্রকাশ করা হয়।

উক্ত আদেশসমূহে বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ণ চিকিৎসক, অনারারী চিকিৎসক, বেসরকারি চিকিৎসক (রেসিডেন্ট/নন-রেসিডেন্ট/ডিপ্লোমা কোর্সে অধ্যায়নরত) কিংবা অন্যান্য বেসরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা হাসপাতালে আছেন ও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের বিষয়টি উল্লেখ করা হয় নি।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ) – এর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব-এর কাছে আজ পাঠানো এক চিঠিতে এ ব্যাপারে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানান।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।