মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চামড়ার ইনফেকশন এর জন্য নতুন এন্টিবায়োটিক পেল FDA অনুমোদন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৫ · ২ মিনিটে পড়ুন
চামড়ার ইনফেকশন এর জন্য নতুন এন্টিবায়োটিক পেল FDA অনুমোদন
লেখার আকার

যুক্তরাস্ট্রের ওষুধ অনুমোদন সংস্থা এফডিএ সম্প্রতি ফ্লুরোকুইনোলোন গ্রুপের নতুন একটি এন্টিবায়োটিক অনুমোদন করেছে যা চামড়ায় ব্যাকটেরিয়া সংক্রমন জনিত প্রদাহ বা স্কিন এবং স্কিন স্ট্রাকচারাল ইনফেকশন (ABSSSI) নিরাময় করতে ব্যবহার করা যাবে। এই ইনফেকশন সাধারনত গ্রাম-নেগেটিভ ব্যাক্টেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া (মেথিসিলিন রেজিস্টেন্ট স্ট্যাফাইলোকোক্কাস অরিয়াস ও সিউডোমোনাস অরিজিনোসা) এর সংক্রমন এর কারনে হয়।

অনুমোদিন ওষুধটির নান ডেলাফ্লক্সাসিন যেটি বাজারে বিক্রিত হবে ব্যাক্সডেলা হিসেবে। ওষুধটি ২টি ফেজে ৩টি ক্লিনিক্যাল ট্রায়াল এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে যা যুক্তরাস্ট্র, ইউরোপ এবং দক্ষিন আমেরিকাতে পরিচালিত হয়েছে। ট্রায়ালগুলোতে ১০৪২ জন ABSSSI এর রোগী ছিলো যাদের অর্ধেক কে ডেলাফ্লক্সাসিন এবং অর্ধেককে ভ্যানকোমাইসিন+এজট্রিওনাম ওষুধ দেয়া হয়। উভয় চিকিতসার সময় ছিলো ৫-১৪ দিন।

চিকিতসা শুরুর ৪৮-৭২ ঘন্টার মাঝেই ইনফেকশন এর কারনে চামড়ার প্রদাহ জনিত এলাকায় (এরিথেমা) মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন এর ভিত্তিতে ভ্যাকমোমাইসিন+এজট্রিওনাম এর চেয়ে নতুন এই ডেলাফ্লক্সাসিন এর কার্যকারীতা বেশি লক্ষ্য করা যায়। ডেলাফ্লক্সাসিন শিরাপথে বা মুখে ব্যবহার করা যায়।

অন্যান্য ফ্লুরোকুইনোলন এর মতই ডেলাফ্লক্সাসিন এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন টেনডিনাইটিস, টেনডন রাপচার, পেরিফেরাল নিউরোপ্যাথি ইত্যাদি। তাছাড়া মায়েস্থেনিয়া গ্র‍্যাভিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডেলাফ্লক্সাসিন মাংসপেশীর আরো দুর্বলতা সৃষ্টি করতে পারে। সাধারন পার্শ্বপ্রতিক্রিয়া এর মাঝে আছে বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যাথা, বমি ইত্যাদি।

বাজারজাতকরণ প্রতিষ্ঠান কানেকটিকাটের নিউ হেভেনের মেলিনা থেরাপিউটিকস ৫ বছর ধরে গবেষণা করছে ডেলাফক্সাসিন এর বিরুদ্ধে জীবানুরা প্রতিরোধ তৈরি করতে পারে কিনা সে বিষয়ে।

তথ্যসূত্র: The JAMA Network

 

 

 

সম্পাদনাঃ তানজিল মোহাম্মাদীন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।