মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

মুজিববর্ষে ফ্রি ডেন্টাল সেবা পাবে ১০ লক্ষ জনসাধারণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ২:৪০ · ১ মিনিটে পড়ুন
মুজিববর্ষে ফ্রি ডেন্টাল সেবা পাবে ১০ লক্ষ জনসাধারণ
লেখার আকার

১২ই ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী “মুজিববর্ষ” কে ঘিরে দেশের স্বাস্থ্যখাতে নেয়া হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ও সেন্সিটিভ এক্সপার্ট-বাই পেপসোডেন্টের সহযোগিতায় “ওয়ার্ল্ড ওরাল হেল্থ ডে” উপলক্ষে সারাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে ফ্রি ডেন্টাল চেক-আপ কর্মসূচী শুরু হয়েছে। আজ ১২ই ফেব্রুয়ারি, বুধবার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. হুমায়ুন কবীর বুলবুল তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে জানান, “ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনের আওতায় আগামী ১৭ই মার্চ, ২০২০ ইং মুজিববর্ষের সূচনালগ্ন পর্যন্ত সারাদেশব্যাপী প্রায় ১০ লক্ষ জনসাধারণকে ফ্রি ডেন্টাল চেক-আপ সেবা পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। সকল শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, আগ্রহী সংগঠন (পেশাগত ও অন্যান্য), ডেন্টাল সার্জনগণ (একক/সমষ্টিগত / চেম্বারকেন্দ্রিক/ আঞ্চলিক ) এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সকল শাখাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হইল।”

নিজস্ব প্রতিবেদক/ হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।