মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

অংকন বনিকপ্রকাশ: ১৬ জুন ২০২০, ৪:৩৯ · ১ মিনিটে পড়ুন
চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। আক্রান্তের তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষের নাম।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশকৃত ১২টি বেসরকারি হাসপাতালকে করোনায় আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রীম কোর্টের আইনজীবি মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া।

গতকাল সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারক জে বি এম হাসান এই নির্দেশনা প্রদান করেন এবং একই সাথে চট্টগ্রামের সরকারি-বেসরকারি সকল হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজগুলোতে কতজন রোগী আছেন এবং তাদের কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে তা উল্লেখ করে আগামী ২২ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে চট্টগ্রামের সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আদালত চট্টগ্রামের যে ১২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে নির্দেশনা প্রদান করেছেন সেগুলো হল- পার্কভিউ হাসপাতাল, মেডিকেল সেন্টার, ইস্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও ম্যাক্স হাসপাতাল।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।