মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ জুন ২০২০, ৭:২৩ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুন ২০২০, মঙ্গলবার 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কোভিড-১৯ জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১৪ জুন ২০২০ ইং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রোজেক্ট ম্যানেজার অধ্যাপক ডা. নাসিমা সুলতানা কর্তৃক স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ১১ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির স্থলে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিস্থাপিত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঢাকা ও বিভাগীয় শহরের কোভিড হাসপাতালে আকর্ষণীয় বেতনে এনেস্থেসিয়া এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন (সিসিএম) বিভাগে জুনিয়র কনসালটেন্ট/ সিনিয়র কনসালটেন্ট পদে আবেদন চাওয়া হয়েছে। পদপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এনেস্থেসিয়া / সিসিএম বিভাগে MBBS, MD/FCPS/Diploma/MCPS নির্ধারণ করা হয়েছে। তবে জুনিয়র কনসালটেন্ট এর ক্ষেত্রে ৩ বছর এবং সিনিয়র কনসালটেন্ট এর ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ধরা হয়েছে।

 

আগ্রহী প্রার্থীগণকে কভার লেটার, জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং নাগরিকত্ব সনদের স্ক্যান কপি, মোবাইল নম্বর উল্লেখসহ আগামী ২০ জুন, ২০২০ তারিখের মধ্যে [email protected] এ প্রেরণ করতে বলা হয়েছে।

আশা করা যায় এই জরুরি নিয়োগ বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় উল্লেখযোগ্য অবদান রাখবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।