বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রামের ঐতিহাসিক বেলা বিস্কুটের ইতিকথা

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ ই আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ

আমরা চাঁটগাইয়ারা বিস্কিট কে ‘বিস্কুট’ বলি। সুতরাং এটা হবে বেলা বিস্কুট। বিস্কিট শব্দটা আমরা বৃটিশদের থেকে শিখেছি। মার্কিনিরা এটাকে ‘কুকিজ’ বলে। বিস্কিট শব্দটা আসলে ফ্রেঞ্চ যেটা ‘বিস’ ও ‘ককতাস’ নামের দুইটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। বিস মানে দুইবার আর ককতাস মানে সেঁকা। তার মানে বিস্কিট হলো দুইবার সেঁকা জিনিস। প্রাচীন বিস্কিট এর সন্ধানে বেরুলে ১৫৫৮ সালের রোমান অঞ্চলে যেতে হবে। ওদিকে গিয়ে কথা না বাড়াই।

ছবিঃ বেলা বিস্কুট

ছোট করে বলি-
মিশরীয় বণিকরা ধউলা নামের শুকনো বিস্কিটের মতো একটা রুটির সওদা করতো জানা যায়। ঠিক একই সময়ে রোমানরাও বুচেলাম নামের ময়দা দুধ দিয়ে শুকনো খাবার বানাতো। এই খাবার গুলো নাবিকেরা দীর্ঘ যাত্রায় নিয়ে যেতো যেহেতু এগুলো সংরক্ষণ করা সহজ। প্রথমে একবার সেঁকা জিনিস গুলো আর্দ্রতাতে তিন চার দিন পরে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই তারা দুই তিন বার সেঁকে একদম শক্ত করে নেবার পরিকল্পনা করে। সেই থেকেই বিস্কিটের উৎপত্তি। পর্তুগীজ আর স্পেনিশরা সমুদ্রযাত্রায় অগ্রবর্তী ছিলো তাই এরা এই বিস্কিটের বেশি ব্যবহার করতো। এই ভারতীয়রা পর্তুগীজদের থেকেই বিস্কিটের উৎপাদন শিখে নিয়েছিলো তিনশো বছর আগে প্রায়। এর পরে ভারতে বিস্কিট ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে পর্তুগীজদের আগমন ছিলো নিয়মিত। সেখান থেকে আমাদের পূর্বপুরুষেরাও শিখে নিয়েছিল পদ্ধতি।

ছবিঃ বেলা বিস্কুট

আজ থেকে একশো বছরেরো আগে চট্টগ্রামের চকবাজার এলাকার পাশে চন্দনপুরাতে আবদুল গণি সওদাগর নামে এক বণিক ছিলো। তিনি প্রধানত খাদ্যদ্রব্য সওদাপাতি করতেন। নিজের এক দোকান ছিলো “গণি বেকারি” নামে। আবদুল গণি এই বিস্কিট বানানোর পদ্ধতি রপ্ত করেন ধীরে ধীরে। তিনি পর্তুগীজ ও ইংরেজদের থেকে শেখা এই সিস্টেমে নিজের কিছু রেসিপি মিশিয়ে নতুন এক বিস্কিট বানাবেন সিদ্ধান্ত নিলেন। এই বিস্কিট টিনের পাতে করে ওভেনে সেঁকার বদলে মাটির পাতে তন্দুরীতে সেঁকার সিদ্ধান্ত নিলেন। দেখলেন যে স্বাদ টা অনেক বেশি হচ্ছে আগের শেখা বিস্কিটের চেয়ে। আবুল ফজলের রেখাচিত্র নামক বইতে পাওয়া যায় যে, বেলায়েত আলী নামের এক বিস্কিটের কারিগর এই সিস্টেমে বিস্কিট বানাতেন। তবে অন্যান্য সূত্র মোতাবেক এই বেলায়েত আলী সম্ভবত আবদুল গণির বেকারির প্রধান কারিগর ছিলেন বলে আমার ধারণা। এই আলাদা স্বাদের বিস্কিটের নাম ছিল বেলায়েত আলীর বিস্কুট যা পরবর্তীতে হয় “বেলা বিস্কুট”। সেই বেলা বিস্কুট এখনো সদর্পে টিকে আছে চট্টগ্রামের ঐতিহ্য হয়ে। এখন সেটা চট্টগ্রাম ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানেও প্রসার লাভ করেছে। আবদুল গণি ১৯৭৩ সালে মারা গেছেন নিঃসন্তান মানুষ হিসেবে। তাঁর ছোট ভাই দানু মিয়ার পরিবার এখনো একই স্থানে “গণি বেকারি” নামে সেই দোকানটা চালাচ্ছে।

ছবিঃ চট্টগ্রামের বেলা বিস্কুটের ঐতিহ্যবাহী গণি বেকারি

চট্টগ্রামের নগর ভবন, চউক ভবন, প্রেস ক্লাব থেকে শুরু করে এমপিদের কার্যালয় ও বড় বড় অফিসে বেলা বিস্কুট আর চায়ের অফার টা এখনো বজায় আছে। চায়ে বা সরবতে বেলা বিস্কুট চুবিয়ে নাস্তা না করলে এখনো চাঁটগাইয়াদের চলেনা। ভেজাল করা বাঙ্গালির আজন্ম স্বভাব। এই গণি বেকারির বেলা বিস্কুটের অনেক অনেক ভেজালে এখন বাজার সয়লাব। তবে আসল জিনিসের কোন তুলনা হয় না, শাখাও হয় না।

ছবিঃ গণি বেকারির বেলা বিস্কুট।

বেলা বিস্কুট চট্টগ্রামের গর্ব। গণি সওদাগরের অরিজিনাল এই বেলা বিস্কুট খাইনি এমন চাঁটগাইয়া পাওয়া যাবে কিনা জানিনা। এখন শ’খানেক কোম্পানি শখানেক রকমের মজাদার বিস্কুট বানায়, কিন্তু বেলা আমাদের কাছে বেলাই। যুগ যুগ বেঁচে থাক আমাদের বেলা বিস্কুট আর চায়ের আড্ডা।

সূত্র- কৃষ্টিকথা, বণিকবার্তা, banglanews24, আবুল ফজল, Wikipedia.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।