সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যানসার চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা: গণস্বাস্থ্য হোমিওতে সর্বস্বান্ত রোগীরা

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ক্যানসারের মতো প্রাণঘাতী রোগকে পুঁজি করে ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে রাজধানীর পল্টনে অবস্থিত গণস্বাস্থ্য হোমিওর বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আকর্ষণীয় বিজ্ঞাপন ও ‘চার মাসে ক্যানসার ভালো হওয়ার নিশ্চয়তা’ দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় রোগীদের টেনে এনে সর্বস্বান্ত করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

চট্টগ্রামের বাসিন্দা সুমি আক্তার ব্লাড ক্যানসারের চতুর্থ স্টেজের রোগী। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ফেসবুক ও ইউটিউব বিজ্ঞাপন দেখে তিনি গণস্বাস্থ্য হোমিওতে চিকিৎসা নিতে আসেন।

সেখানে তাকে চার মাসে ক্যানসার সেরে যাবে—এমন আশ্বাস দেওয়া হয়। প্রথম মাসেই ৪০ হাজার টাকার ওষুধ কিনে চিকিৎসা শুরু করেন তিনি।

সুমি আক্তারের দাবি, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সরওয়ার তাকে একসঙ্গে ১৩০টি ওষুধ দেন। নির্দেশনা ছিল—প্রতি দুই মিনিট পরপর এক ফোঁটা করে সব ওষুধ সেবন করতে হবে, ঘুমানোর আগ পর্যন্ত।

ঘুম থেকে উঠেও একইভাবে ওষুধ চলবে। দুই মাস নিয়মিত ওষুধ খাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হন তিনি।

সুমি আক্তারের স্বামী আক্তার হোসেন বলেন, ‘ইউটিউবের বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এখানে আসি।

পরে খোঁজ নিয়ে জানতে পারি, ক্যানসার চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণার শিকার হয়েছি।’

অনুসন্ধানে জানা গেছে, সুমি আক্তার একা নন। ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হাজারো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুখরোচক বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে গণস্বাস্থ্য হোমিওতে এসে প্রতারণার শিকার হচ্ছেন।

এমনকি একাধিক হোমিও চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এস এম সরওয়ারের এই চিকিৎসা পদ্ধতির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এটি পুরোপুরি নজিরবিহীন।

গণস্বাস্থ্য হোমিওর দুটি কার্যালয় রয়েছে। শনিবার থেকে সোমবার রোগী দেখা হয় ঢাকার পল্টনের বায়তুল ভিউ টাওয়ারের ১১ তলায় এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায়।

সম্প্রতি ঢাকা কার্যালয়ে গিয়ে দেখা যায়, শত শত রোগীর ভিড়। কথা বলে জানা গেছে, অধিকাংশই ক্যানসারের বিভিন্ন পর্যায়ের রোগী।

অনেকে জানিয়েছেন, তারা ফেসবুক ও ইউটিউব বিজ্ঞাপন দেখে দূরদূরান্ত থেকে এসেছেন। আবার কেউ কেউ বিভিন্ন হাসপাতালের কথিত প্রতিনিধিদের মাধ্যমে এখানে আসেন।

অনুসন্ধানে আরও জানা যায়, এস এম সরওয়ার এসএসসি পাসের পর হোমিওপ্যাথির ওপর চার বছরের ডিপ্লোমা সম্পন্ন করেন।

এরপর নিজেকে ‘এশিয়ার সবচেয়ে সফল ক্যানসার গবেষক’ হিসেবে প্রচার শুরু করেন। ইউটিউবে বাংলা ও ইংরেজি বিভিন্ন নামে অন্তত ৩০০টির বেশি অ্যাকাউন্ট খুলে ক্যানসার চিকিৎসার তথাকথিত সাফল্যের ভিডিও বিজ্ঞাপন আকারে ছড়ানো হচ্ছে।

এসব ভিডিওতে দেখানো রোগীরা প্রকৃত রোগী নন; অর্থের বিনিময়ে ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে বলে অভিযোগ।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসারের মতো মারাত্মক রোগে এ ধরনের ভুয়া চিকিৎসা শুধু প্রতারণাই নয়, সরাসরি রোগীর জীবননাশের ঝুঁকি তৈরি করে।

দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

সূত্র- কালবেলা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।