মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কোর্স আউট প্রথা চালু সম্বলিত পরীক্ষা বিজ্ঞপ্তি স্থগিত ঘোষণা বিএমইউর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ মে ২০২৫, ৮:০৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ০৫ মে, ২০২৫

কোর্স আউট প্রথা চালু সম্বলিত পরীক্ষা বিজ্ঞপ্তি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (০৫ মে) অনিবার্য কারণ দেখিয়ে বিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্মারক নং-বিএমইউ/পনি:/কোর্স পরীক্ষা/জুলাই-২০২৫/৩০০, তারিখঃ০৩-০৫-২০২৫ইং মোতাবেক জুলাই-২০২৫ সেশনে বিএমইউ এবং অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা কোর্স পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি এবং স্মারক নং-বিএমইউ/পনি:/কোর্স পরীক্ষা/জুলাই-২০২৫/৩০১, তারিখঃ০৩-০৫-২০২৫ইং, মোতাবেক জুলাই-২০২৫ সেশনে অনুষ্ঠিতব্য এমডি/এমএস নন-রেসিডেন্সী কোর্স পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি দুইটি অনিবার্য কারণবশত: কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্থগিত করা হলো।’

বিজ্ঞপ্তি দুইটি পরবর্তীতে পুনরায় জারী করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে।

এর আগে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কোর্স আউট প্রথা পুনরায় চালু করল বিএমইউ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা আরম্ভ হয়।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।