মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

কোর্স আউট প্রথা পুনরায় চালু করল বিএমইউ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ মে ২০২৫, ১২:৩০ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ০৫ মে, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কোর্স আউট প্রথা পুনরায় চালু করা হয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত জুলাই-২৫ এর নন রেসিডেন্সি এমডি/এমএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

বিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোঃ জিললুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির ২য় পৃষ্ঠার সকল পরীক্ষার্থীর জন্য নিয়মাবলির ৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একাডেমিক কাউন্সিলের ৭৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক কোর্স আউট পরীক্ষার্থীগণ জানুয়ারী ২০২৫ সেশন হতে ধারাবাহিকভাবে জানুয়ারী ২০২৭ সেশন পর্যন্ত পরীক্ষার নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’

তবে ১৮ নভেম্বর ২০২৪ সালে প্রকাশিত জানুয়ারি -২৫ এর বিজ্ঞপ্তিতে একই অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘একাডেমিক কাউন্সিলের ৭২তম সভার সিদ্ধান্ত মোতাবেক কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে এবং সকল যোগ্য প্রার্থী জানুয়ারী ২০২৫ সেশনে কোর্স পরীক্ষায় জরিমানা ব্যতীত পরীক্ষার নির্ধারিত ফিস প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’

২০২৪ সালের ০৭ মে প্রকাশিত জুলাই-২৪ এর পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এমডি/এমএস ২য় পর্বে যোগদানের পর সর্বোচ্চ ৪ বছর। জুলাই ২০২০ অথবা এর পরে ২য় পর্বে যোগদান করেছেন এমন প্রার্থী’গণ জুলাই ২০২৪ এ অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ফাইনাল পর্বে যোগদানের পর ২ বছর অধ্যয়ন কাল সমাপ্তির পর সর্বোচ্চ ৫ বছর। জুলাই ২০১৭ অথবা এর পরে ফাইনাল পর্বে যোগদান করেছেন এমন প্রার্থী’গণ জুলাই ২০২৪ এ অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এবারও প্রায় একইভাবে বলা হয়েছে – কোর্স আউট পরীক্ষার্থীগণ জানুয়ারী ২০২৫ সেশন হতে ধারাবাহিকভাবে জানুয়ারী ২০২৭ সেশন পর্যন্ত পরীক্ষার নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন

এ বিষয়ে জানতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করা হলে ‘এগুলো সিন্ডিকেট সভার ডিসিশন, আমাদের কিছু বলার নাই’ উল্লেখ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।