শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কুমুদিনী মেডিকেল কলেজের নেপালী শিক্ষার্থী শ্রেয়া ঝাঁ সহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক পালন

কাঠমন্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের ‘বিএস-২১১’ বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী শ্রেয়া ঝাঁ’র স্মরণে শোক পালন করা হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তার নেপালী সহপাঠী ও কুমুদিনীর শিক্ষার্থীদের উদ্যোগে এই শোক র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমুদিনী হাসপাতাল রোডে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা গেটের সামনে দাঁড়িয়ে শ্রেয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া রাতে তার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

FB_IMG_1520959335833

শ্রেয়া ঝাঁ(২৫) নেপালের মাহোত্রারী সানফা-৩ এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম লাকসমান ঝাঁ ও মাতার নাম মাধুরী ঝাঁ। তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের এমবিবিএস কোর্সের ছাত্রী ছিলেন। শ্রেয়ার সহপাঠী পিও কর্মকার ও তার স্বদেশী নেপালী শিক্ষার্থীরা জানান, শ্রেয়া ঝাঁ সদা হাসোজ্জ্বল থাকতো। সবার সাথে মিলেমিশে থাকতো এবং সে আমাদের খুব ভাল একজন বন্ধু ছিল।

FB_IMG_1520959471207

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, গত ১১ মার্চ রবিবার মেডিকেল কলেজের টার্ম পরীক্ষায় অংশ নেয়ার সময় নেপাল থেকে শ্রেয়া ঝা’র দাদার মৃত্যু সংবাদ আসে। সংবাদ পেয়ে সে অধ্যক্ষ বরাবর ছুটির আবেদন করে।
ছুটি মঞ্জুর হলে পরদিন, ১২ মার্চ সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

নেপালের স্থানীয় সময় দুপুর সোয়া দুইটার দিকে কাঠমন্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে রানওয়েতে অবতরণের সময় ভুল বার্তা দেয়ার কারণে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে বিমানটি ভূপাতিত হয়ে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিমের সঙ্গে কথা হলে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, শ্রেয়া ঝাঁ অনেক মেধাবী ছাত্রী ও শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল। আমি তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।
এদিকে, নেপালে বিমান দুর্ঘটনায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের মেধাবী ছাত্রী শ্রেয়া ঝাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমুদিনী ওযেলফেয়ার ট্র্যাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্র্যাস্টের শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রী মতি সাহা, পরিচালক মিসেস সম্পা সাহা ও কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার।

সংবাদদাতা:
হিমিকা সরকার, (৫ম বর্ষ) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।