মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রাঙামাটি মেডিকেল কলেজের ৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:০০ · ২ মিনিটে পড়ুন
রাঙামাটি মেডিকেল কলেজের ৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
লেখার আকার

রাঙামাটি মেডিকেল কলেজের প্রথম ব্যাচের দুইজন শিক্ষার্থী দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষা এবং দ্বিতীয় ব্যাচের তিনজন শিক্ষার্থী প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষায় অনার্স মার্ক পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের মিলনায়তনে কলেজের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। মেডিকেলের পেশাগত পরীক্ষায় কোন শিক্ষার্থী শতকরা আশির উপর নাম্বার পেলে তাকে অনার্স মার্ক পাওয়া বলে বলে জানিয়েছে মেডিকেল সূত্র।

backlead-01

রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আই বিভাগের শিক্ষক সামশুল হক মল্লিক, কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. প্রীতি প্রসূন বড়–য়া, সার্জারি বিভাগের ডা. মাজহারুল ইসলাম, এনাটমি বিভাগের ডা. ইসরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. হাবিবুর ইসলাম।

সভাপতির বক্তব্যে রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: টিপু সুলতান বলেন, মেডিকেলে যে সকল শিক্ষার্থীরা পড়ালেখা করে তারা নিশ্চয় ফেল করার জন্য পড়ালেখা করে না। তারা কখনো ফেল করবে এটা ভাবতেও পরে না, তারা ভালো ফলাফল করবে সেটার স্বপ্ন দেখে। কেউ কেউ ভালো নম্বর পাবে তারও আশা করে। রাঙামাটি মেডিকেলের শিক্ষার্থীরা ভালো ফল করবে এটা সকলের প্রত্যাশা।

backlead-02

তিনি আরো বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বর্তমান স্থানে এসে দাঁড়িয়েছে। আশা করবো এই মেডিকেলকে এগিয়ে নিতে শিক্ষার্থীরা আরো মনোযোগ সহকারে পড়ালেখা করবে এবং নিশ্চয় নিজের জীবনকে উন্নত করবে, সাথে কলেজের সম্মান উজ্জ¦ল করবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো কমিউনিটি মেডিসিন বিষয়ে অনার্স পাওয়া প্রথম ব্যাচের মো: শাহ নেওয়াজ এবং মিথিলা দেওয়ানজী, এনাটমি বিষয়ে অনাস মার্র্ক পাওয়া দ্বিতীয় ব্যাচের মানিয়া আক্তার, উন্মে হাবিবা এবং সীমা চাকমা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।