রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কালাজ্বরের চিকিৎসায় নতুন আবিষ্কার

কালাজ্বরের চিকিৎসায় অ্যাম্বিজোমের পরিবর্তে অ্যাম্বিজোম ও প্যারোমোমাইজিন প্রয়োগ করলে প্রায় শতভাগ ক্ষেত্রে সুফল পাওয়া যাবে বলে দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসকেরা। রাজধানীর একটি হোটেলে আজ বুধবার চিকিৎসকেরা তাঁদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন।

গবেষকেরা জানান, ২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কালাজ্বরের নতুন ওষুধ তৈরিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানায়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চিকিৎসকেরা ময়মনসিংহের ৬০০ মানুষের ওপর গবেষণা চালান। দেশে যত মানুষ প্রতিবছর কালাজ্বরে আক্রান্ত হন, তার প্রায় ৫০ ভাগই ময়মনসিংহের।

গবেষণার সঙ্গে যুক্ত ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ; আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি); কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ; ময়মনসিংহ মেডিকেল কলেজ; ঢাকা মেডিকেল কলেজ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ গবেষণা চলে।

২০১৬ সাল পর্যন্ত কালাজ্বরের ওষুধ বিনা মূল্যেগবেষকেরা কালাজ্বরের চিকিৎসায় রোগীদের ওপর শুধু অ্যাম্বিজোম; অ্যাম্বিজোম ও মিল্টেফোসিন; অ্যাম্বিজোম ও প্যারোমোমাইসিন এবং প্যারোমোমাইসিন ও মিল্টেফোসিন প্রয়োগ করেন। শুধু অ্যাম্বিজোমের তুলনায় বাকি তিনটি মিশ্রণই ভালো কাজ করে। অ্যাম্বিজোম ও মিল্টেফোসিনের মিশ্রণের সফলতার হার ছিল ৯৫ ভাগের নিচে। তবে অ্যাম্বিজোম ও প্যারোমোমাইসিন প্রায় শতভাগ ক্ষেত্রে সফল হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও প্রধান গবেষক মো. রিদওয়ানুর রহমান গবেষণাটির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, কালাজ্বরের নতুন কোনো ওষুধ এ মুহূর্তে হাতে নেই। জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠলে এ রোগে মৃত্যু ঝুঁকি বাড়বে। এ ছাড়া অল্প সময়ে, অল্প খরচে মানুষ যেন সুস্থ হয়ে উঠতে পারে, সে বিবেচনা থেকেও গবেষণাটি পরিচালিত হয়েছে।

প্রতিবছর কালাজ্বরে গোটা বিশ্বে প্রায় তিন লাখ মানুষ মারা যায়। সভায় বলা হয়, বাংলাদেশে কালাজ্বরের প্রকোপ অনেকটা কমে এসেছে। গত বছর কালাজ্বরে মারা গেছে দুই হাজার মানুষ। এ বছর এ সংখ্যা হাজার ছাড়াবে না বলে আশা করা হচ্ছে। তবে ওই একই অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, কালাজ্বর একটি বিরতির পর মারাত্মকভাবে ফিরে আসে। বেশির ভাগ ক্ষেত্রে তখন ওষুধ জীবাণু প্রতিরোধী হয়ে ওঠে।

এক ইনজেকশনেই কালাজ্বর থেকে মুক্তিবাংলাদেশের আগে ভারতেও একই ধরনের একটি গবেষণা পরিচা9DA0C185-862D-4D0D-98E6-9224A7AD0798লিত হয়। তবে আইসিডিডিআর, বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও এ গবেষণার যুগ্ম প্রধান গবেষক রশিদুল হক বলেন, এত ব্যাপক পরিসরে এই গবেষণা আর কোথাও পরিচালিত হয়নি।

গবেষণা প্রকল্পে সহযোগিতা দিয়েছে ড্রাগস ফর নেগলেকটেড ডিজিজ ইনিশিয়েটিভ (ডিএনডিআই)। সভায় উপস্থিত ডিএনডিআইয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান সুমন রিজাল বলেন, এ ধরনের গবেষণা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আবুল ফায়েজ।
আলোচকেরা গবেষণা ও ওষুধ আবিষ্কারের পাশাপাশি বেলেমাছি নিমূ‌র্লে জোর চেষ্টা চালানোর কথা বলেন। বেলেমাছি থেকে কালাজ্বরের উৎপত্তি।

 

তথ্যসূত্রঃ সংগৃহীত

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।