সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ২২

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ মার্চ ২০২১, বৃহস্পতিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

“ইস ডক্টর ! আপনি যত চমৎকার করে কথা বলেন, কি সুন্দর করে আমার সমস্যাটা বুঝলেন, আমার বউটা যদি এরকম করে আমাকে বুঝতো, তাইলে আমাদের কোনো কষ্টই থাকতো না।”

ভদ্রলোকের বয়স ৪৫ থেকে ৫০ এর মধ্যে হবে। মার্জিত উচ্চারণ, সুরিয়ালিজম থেকে ব্যোমকেশ বক্সীর উদাহরণ, পোশাকের পারিপাট্য সবকিছুতেই উচ্চশিক্ষা ও সুরুচির ছাপ। জীবনে যা যা চেয়েছে অর্থ-সম্পদ, যশ-খ্যাতি জীবন দুই হাতে ঢেলে দিয়েছে।

কিন্তু ইদানিং প্রচন্ড অস্থিরতায় ভুগছেন। জীবনটা পানসে হয়ে গেছে। একঘেয়েমি কাটাতে নতুন কেনা কোটি টাকার গাড়িতে বন্ধুদের নিয়ে হুট করে ঘুরে আসেন কক্সবাজার। যেন উঠল বাই তো কটক যাই। পোশাকের জৌলুস আর অর্থের প্রাচুর্য যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে নারী সঙ্গিনী। স্ত্রীকে দেবীর আসনে বসিয়ে, আজ ঘরওয়ালী ও বাহারওয়ালীর যৌথ সঙ্গত তিনি করতে শিখেছেন। তাই স্ত্রীর সাথে সহবাস (এক ছাদের তলায় বসবাস) হলেও সহবাস হয় না। ডিপ্রেশনের ক্লাসিকস সাইন (বেশী ঘুমানো, ক্ষুধা মন্দা, গা ম্যাজ ম্যাজ করা) যতো বেড়েছে, পাল্লা দিয়ে ঠিক ততটাই বেড়েছে কেবিনেটে মদের বোতল। ইদানিং প্রায়ই তিনি প্রথম প্রেমের নস্টালজিক গল্পে বিভোর থাকেন।

এরপর সেই কাউন্সিলিং টেবিলের গল্প-

ভদ্রলোকের কথার উত্তরে বললাম,

“আপনি মিডলাইফ ক্রাইসিসে ভুগছেন। এখান থেকে বের হয়ে আসতে সময় লাগবে। কিন্তু সবচেয়ে আগে দরকার বদভ্যাসগুলো থেকে বের হওয়া। যে চোখের ইঙ্গিতে আপনি পরকীয়া করেন, সেই চোখের ইঙ্গিত যদি আমার দিকেও দেন, তাহলে আপনার সেশন কিভাবে নেব?”

আমাদের সভ্যতার চাকা যত এগিয়ে যাচ্ছে মানুষ ততই ক্রমাগত নিঃসঙ্গ হয়েছে, ব্যাপক সংখ্যক মানুষ ইদানিং এই মিডলাইফ ক্রাইসিসে ভুগছে। পরকীয়া এর সমাধান নয়। জীবনসঙ্গীর সাহায্য নিন, মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিন। এর থেকে বের হতে কয়েক বছর সময় লাগে। লাইফস্টাইল মডিফিকেশনই একমাত্র মুক্তির উপায়।

জীবনের ধাপে ধাপে এমন হতেই পারে। সমস্যা থাকবেই। তবে সমস্যার সম্মানজনক সমাধানের উপায় খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ।

যারা ঘুরে দাঁড়াতে পারেন তাদের জন্য অনেক সম্মান ও ভালোবাসা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।