মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

করোনা কথামালাঃ শিশুদের আক্রান্ত হতে দেখে এক মায়ের অনুভূতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ৬:৪৮ · ২ মিনিটে পড়ুন
করোনা কথামালাঃ শিশুদের আক্রান্ত হতে দেখে এক মায়ের অনুভূতি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ আগস্ট, ২০২০,শুক্রবার

ডা. আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ।

কাজের সুবিধার জন্য টেস্ট রিপোর্ট ল্যাব থেকে হাতে পৌঁছানোর আগেই রোগীর অন্যান্য তথ্যাদি কম্পিউটার এ টাইপ করে রাখতে হয়। আসলে একটি শিশুর নাম, বয়স লেখার সাথে সাথেই মাতৃরূপের প্রকাশ শুরু হয়ে যায়। কার বাচ্চা, কোথা থেকে এসেছে, ধনী না কি গরীব- এসব তখন গৌণ। বয়স লেখার সময় সেই অদেখা শিশুটির অবয়বে ভেসে উঠে নিজের সন্তানের মুখায়ব!

আচ্ছা একবার ঠিক এমন একটি পরিস্থিতিতে নিজেকে কল্পনা করতে পারেন? কোন বাবা-মা কি সজ্ঞানে তার সন্তানকে কোভিড-১৯ পজিটিভ হতে দেখতে চান? চান কি শিশু সন্তান (আমার দেখামতে ১৫ দিন হতে মাস, বছর- তার মানে দুগ্ধপোষ্য শিশু) ছোঁয়াচে এই রকম রোগে আক্রান্ত হোক? ভবিষ্যতে আক্রান্ত হতে পারে এমন অবস্থা দেখার কথা কল্পনা করতে পারেন?
এক সেকেন্ডের উত্তর হচ্ছে -না! অসম্ভব!

তাহলে? বলুন তো এভাবে শিশুদের আক্রান্ত হওয়ার কারণ কে বা কারা? সহজভাবে একটু ভেবে দেখুন না! আপনার শিশুর লালন পালন আর মাস্ক বিহীন বাইরে অযথা তাকে নিয়ে ঘোরাঘুরি কে করেছেন‍? আপনি বা আপনার পরিবারের সদস্যরাই!


লক ডাউন সীমিত ভাবে তুলে নেওয়ার সরকারী ঘোষণা- সেটি কি আপনার সীমা লঙ্ঘন করে চলাফেরা করার জন্য! অর্থনীতির চাকা সচল রাখতে আপনি বাইরে যান। স্বাস্থ্য বিধি মেনে বাসায় ফিরে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন তো! সব পোশাক পাল্টানোর আগে শিশুর সংস্পর্শে মানে কাছে টেনে নিচ্ছেন না তো! মনে রাখবেন, আপনার শিশুর ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছানোর দায় দায়িত্ব আপনার, অবশ্যই শুধু আপনার! আল্লাহ না করুক, যদি সে মারা যায় সেই কষ্টও আপনার!

একজন ভাইরোলজিস্ট এর পাশাপাশি একজন মা, একজন অভিভাবক হিসেবে অনুরোধ করছি- দয়া করে শিশুদের নিয়ে বাসার বাইরে অযথা বের হবেন না। প্রয়োজনে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। পরিবারের সদস্যদের কেউ কোভিড-১৯ পজিটিভ হলে খুব সাবধানে বাসায় শিশুকে আলাদা রাখতে হবে। বাসার কেউ বাইরে থেকে ফিরলে স্বাস্থ্য বিধি মতো জীবাণুমুক্ত হওয়ার পর শিশুর সংস্পর্শে আসবেন।

নিজের ও নিজের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশুদের বিশেষ যত্ন নিন। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। আমীন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।