মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার ভ্যাক্সিন নিয়ে অতিরঞ্জিত আশা দেখানো হচ্ছে!

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:৩১ · ২ মিনিটে পড়ুন
করোনার ভ্যাক্সিন নিয়ে অতিরঞ্জিত আশা দেখানো হচ্ছে!
লেখার আকার

১৭ এপ্রিল ২০২০

ডাঃ মোহাম্মদ সরোয়ার হোসাইন
নির্বাহী পরিচালক, বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন

কেউ কেউ আশা দেখাচ্ছেন আগামী ৬ মাসের মধ্যে ভ্যাক্সিন চলে আসবে। ৪ মাসে ভ্যাক্সিন ট্রায়াল শেষ হবে! অতীতে এত কম সময়ে ভ্যাক্সিন বাজারে আসার কোন রেকর্ড নেই। বরং বাজারে আসতে সাধারণত কয়েক বছর লাগে। মনে রাখতে হবে ড্রাগ ট্রায়াল আর ভ্যাক্সিন ট্রায়াল এক নয়। আরএনএ ভাইরাসের বিরুদ্ধে কার্যকরি ভ্যাক্সিন বানানো অনেক কঠিন। ভাগ্যও প্রয়োজন। প্রসঙ্গত, এইচআইভি (আরএনএ ভাইরাস) জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। কিন্তু এপর্যন্ত সফলতার মুখ দেখেন নি গবেষকরা। এত রিসার্চ হওয়ার পরও তা ব্যর্থ হয়েছে। অন্যদিকে করোনা সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা।

ভ্যাক্সিন ট্রায়ালে জোর করে সময় কমিয়ে ফেলা যায় না। তিনটি ধাপে হিউমান ট্রায়াল হয়। করোনার ক্ষেত্রে এনিমেল ট্রায়াল স্টেপ বাদ দিয়েছে বেশির ভাগ কোম্পানী। অনেক বিশেষজ্ঞ এটি নিয়ে আশংকা প্রকাশ করেছেন। ভ্যাক্সিন পুশ করে অপেক্ষা করতে হয়। পর্যায়ক্রমে দেখা হয় এটি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে পারে কিনা। এটি কতদিন স্ট্যাবল (stable) থাকে তা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি মাত্র কয়েক মাসের জন্য এটি কার্যকরী থাকে, তবে তা ব্যবহার করে তেমন লাভ নেই। প্রথম ফেইজে ১০০ জনের উপর ট্রায়াল হয়। এরপর সেকেন্ড ধাপে আরো বেশী মানুষের উপর। শেষ ধাপে পপুলেশন/কমিউনিটি লেভেলে ট্রায়াল করা হয়।

যতই টেকনোলজি উন্নত করুক না কেন ১২-১৮ মাসের আগে ভ্যাক্সিন পাওয়া সম্ভব নয়। শুধু বললেই তো হবে না, তা প্রমাণ করতে হয়। তাই আগামী বছরের শেষ নাগাদ করোনার ভ্যাক্সিন বাজারে আসতে পারে যদি সফলতার মুখ দেখে। আর এই ভ্যাক্সিন আমাদের মত উন্নয়নশীল দেশে আসতে আরো অনেক সময় লাগবে। আমরা যেমন গরীব মানুষকে হিসাবের খাতায় তেমন গুরুত্ব দেই না, তেমনিভাবে উন্নত দেশগুলো তাদের স্বার্থ আগে দেখবে। তাই আমাদের পেতে আরো দেরী হবে।

ভ্যাক্সিনের চেয়ে বরং এন্টি-ভাইরাল ড্রাগ তাড়াতাড়ি আসতে পারে। এর ট্রায়াল ভ্যাক্সিনের মত এত জটিল এবং দীর্ঘমেয়াদী নাও হতে পারে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।