মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ডেডিকেটেড হাসপাতালের পিপিই যেন যুদ্ধের ময়দানে খেলনা বন্দুক

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:৫১ · ২ মিনিটে পড়ুন
করোনা ডেডিকেটেড হাসপাতালের পিপিই যেন যুদ্ধের ময়দানে খেলনা বন্দুক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল হিসেবে ঘোষণা দিয়েছে সরকার৷ কিন্তু পর্যাপ্ত পিপিই এবং প্রয়োজনীয় N95 মাস্ক, গ্লাভস ইত্যাদির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা৷

সরকারের পক্ষ থেকে সব সাপ্লাই আছে বলা হলেও বাস্তবতা ভিন্ন৷ এই হাসপাতালে শপিং ব্যাগের কাপড়ের তৈরী নিম্নমানের পিপিই সাপ্লাই করা হয়েছে, যা কখনোই করোনা ভাইরাস প্রতিরোধী না৷
এছাড়া N95 মাস্ক যেখানে অপরিহার্য, সেখানে দেখা যাচ্ছে কিছুক্ষেত্রে টিস্যু কাপড়ের মাস্ক দেওয়া হয়েছে৷ আর শু কভার না দেওয়ার কারণে বাধ্য হয়ে ডাক্তার ও স্বাস্থকর্মীরা পলিথিন ব্যবহার করছেন আর সাথে গ্লাভস হিসেবে পলিথিনের গ্লাভস৷ অথচ মাত্র কয়েকটি করোনা রোগীর সেবা দেওয়ার জন্য প্রস্তুতকৃত হাসপাতালের মধ্যে এটি একটি৷

এ হাসপাতালে দায়িত্বরত একজন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ১৬ এপ্রিল আক্ষেপ করে বলেন, “খেলনা বন্দুক দিয়ে ময়দানে নামলে এর নাম যুদ্ধ না হয়ে ‘আত্মহত্যা’ বলাই বেশি সমীচীন। জনগণের টাকায় পড়ার প্রতিদান হয়তো জীবন দিয়েই শোধ করতে হবে। পরম করুণাময়ের কাছে ‘করুণা’ ভিক্ষা এবং সিরিয়ার শিশুটির মত ‘আল্লাহর কাছে বিচার দেয়া’ ছাড়া আপাততঃ আর কোন রাস্তা নেই!”

উল্লেখ্য, ঢাকার বাবুবাজারে অবস্থিত এই করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বশেষ তথ্যমতে মোট রোগী আছেন ৪৫ জন। তার মধ্যে করোনা পজিটিভ ৩৫ জন ও সাসপেক্টেড ১০ জন।

নিজস্ব প্রতিবেদক/ শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।