মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

করোনার অধিক ঝুঁকিতে যারা, খেয়াল রাখুন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ৫:৪০ · ২ মিনিটে পড়ুন
করোনার অধিক ঝুঁকিতে যারা, খেয়াল রাখুন
ছবিঃ ইন্টারনেট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ এপ্রিল, ২০২০, সোমবার:

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

উচ্চঝুঁকির ব্যক্তিদের চাই বিশেষ পরিচর্যা। তাদের রক্তের গ্লুকোজ, রক্তচাপ নিয়মিত দেখা উচিৎ। একাকী বাস তাদের জন্য বেশ চ্যালেঞ্জের।

গত বছর নভেম্বরে পৃথিবী প্রথম জানলো করোনা ভাইরাসের কথা। আবির্ভাব ঘটলো চীনের হুবেই প্রদেশে উহান নগরীতে। ২০ জানুয়ারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ কে জরুরি জনস্বাস্থ্য সমস্যা হিসাবে ঘোষণা দিলেন।

ছবিঃ ইন্টারনেট

ভাইরাসটি রেস্পিরেটারি ভাইরাস পরিবারের সদস্য। সচরাচর উপসর্গ হল- জ্বর, ক্লান্তি, শুকনো কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ব্যথা, বেদনা, কোন কোন ক্ষেত্রে তরল মল, বমি ভাব, নাক দিয়ে জল ঝরা। অনেকের হতে পারে স্বাদ চেতনার আর গন্ধ চেতনার পরিবর্তন। আগের পর্যবেক্ষণে দেখা গেছে ৮৪ শতাংশের হয় মৃদু অসুখ, ১৫ শতাংশের দরকার হয় হাসপাতালে ভর্তি হওয়া, ৫ শতাংশ গুরুতর পরিস্থিতির শিকার হন আর প্রয়োজন হয় নিবিড় পরিচর্যা। আর ১-৩ শতাংশ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সাধারণত ষাটোর্ধ ব্যক্তি যাদের আগে থেকে ক্রনিক অসুখ আছে যেমন ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, কিডনির রোগ আছে এদের ঝুঁকি বেশি। এদের মধ্যে মন্দ পরিণতির আশঙ্কা অন্যদের চেয়ে ২-৩ গুন বেশি। আর যেহেতু এই ভাইরাস আক্রমণ করে ফুসফুস, তাই যাদের ফুসফুসের ক্রনিক অসুখ আছে এদের ঝুঁকি খুব বেশি।

তাই ডায়েবেটিসের রোগী কি করবেন? মিল টাইমিং যেন ঠিক থাকে। স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর জল পান করতে হবে। ডায়েটে যেন থাকে প্রচুর আঁশ, ভিটামিন, খনিজ, এনটিঅক্সিডেন্ট। রোদের আলো আর সাপ্লিমেন্ট থেকে পাওয়া যাবে ভিটামিন-ডি। খেতে হবে অনেক ফল-সবজি, খেতে হবে পর্যাপ্ত আমিষ। চিনি, ময়দা বাদ। থাকবে লাল চাল, লাল আটা, হেলদি ফ্যাট। চলবে ব্যায়াম/ ট্রেড মিল, হাঁটা, স্কিপিং, স্ট্যাটিক সাইক্লিং, ইয়গা। চাপ কমাতে হবে। ইনডোর ক্রীড়া যা পছন্দ খেলা যাবে। গান শোনা, বই পড়াতেও অভ্যস্ত হওয়া যায়। ওষুধপত্র যেন ঠিক থাকে, আগে একটু মজুদ রাখা ভাল । জরুরি হলে ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন। না নিয়ে থাকলে ফ্লু আর নিউমোনিয়া শট নেয়া উচিত।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।