মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

“করজোড়ে বলছি” | ডা. মালিহা পারভীন

Platformপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:০৪ · ২ মিনিটে পড়ুন
“করজোড়ে বলছি” | ডা. মালিহা পারভীন
লেখার আকার

১৬ এপ্রিল ২০২০


    করজোড়ে বলছি
    ডা. মালিহা পারভীন

    না আমি ইতিহাস হ’তে চাই না,
    শহিদ খেতাব আমি চাই না ।
    চাই না প্রনোদনা, শোক গাঁথা,
    ফেসবুকে ঝড়, সান্তনার কথা।

    ফিরিয়ে দাও আমার এপ্রোন, নেমপ্লেটে জমা আঠারো বছর,
    ফিরিয়ে দাও শবদেহ সাথে নির্ঘুম রাত, বইয়ের পাতায় ক্লান্ত ঘাম।
    ফিরিয়ে দাও মা বাবার স্বপ্ন, সন্তানের স্পর্শ ,
    প্রেয়সীর ক্লান্ত শ্বাস, রোগীর নাড়ি স্পন্দন।

    অভিমান নয়, ক্ষোভ নয়, বঞ্চনা – আগুনভস্ম হয়ে বলছি —
    উপেক্ষা, উপহাস, ঘৃনা নিয়ে কেউ যুদ্ধে যেও না,
    মানবিক, মেধাবী তালিকায় লিখিও না নাম,
    জীবন লক্ষ্যে মানব সেবাকে আর দিও না ঠাঁই ।

    যদি পার প্রজাতন্ত্রের তেল ঢালা চতুর যন্ত্র হও,
    দেশকে শাটডাউনের হুমকি দেয়া হুজুর হও,
    লকডাউনে বসে তুমিও ছেলের সাথে পান্তা ইলিশ খাবে,
    মাস গেলে বেতন পাবে, আঙুল কেটে এয়ার এম্বুলেন্স পাবে।

    দীর্ঘ সিঁড়ি বেয়ে ক্লান্ত চেয়েছি আমি চায়ের কাপে অলস চুমুক,
    চেয়েছি ছেলের সাথে ক্রিকেটের আনন্দ বিকেল,
    প্রিয়ার পাশে পূর্ণিমা রাত–
    আতর গন্ধ, কান্নাভরা শেষ বিদায়।

    করজোরে বলছি আমি – করুনা চাই না,
    জীবন চাই আমি , জীবন বীমা চাই না।
    সন্তানের মাথায় সান্তনার হাত চাই না,
    ব্রেকিং নিউজ আমি হতে চাই না।

(করোনা যোদ্ধা শহিদ ডা: মঈনকে শ্রদ্ধাঞ্জলি)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।