১লা সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার
আমরা মেডিকেল জগৎ যারা আছি তারা সবাই কফি এনেমা সম্পর্কে কম-বেশি জানি। তবে পুরোপুরি জানি না। আমরা আজ কফি এনেমা নিয়ে বিস্তারিত জানবো।
কফি এনেমা হলো মলদ্বারের মাধ্যমে কোলনের ক্যাফেইনযুক্ত কফি ও পানির মিশ্রণ করে প্রবেশ করানো একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে। সেই সময় জার্মানি চিকিৎসকরা বিভিন্ন রোগের বিকল্প হিসেবে এবং ক্যান্সার চিকিৎসা উপায় খুঁজতে গিয়ে মলদ্বারে কফি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওষুধ আর ব্যথানাশক সংকট দেখা দিলে সৈনিক উপর এই কফি এনেমা ব্যবহার করে ব্যথা কমানোর চেষ্টা করতো। এই পদ্ধতিকে আরো বেশি জনপ্রিয় করেছে জার্মানি-আমেরিকান চিকিৎসক ডাঃ মাক্স গার্সন। ১৯৩০ থেকে ১৯৭০ সালে তাঁর বিখ্যাত গার্সন থেরাপিতে কফি এনেমাকে যুক্ত করেন। এইভাবে করে কফি এনেমা সম্পর্কে তৎকালীন চিকিৎসক সমাজ জানতে পারে।
উপকারিতা
গার্সন থেরাপি অনুসারে এটি যকৃত পিত্তরস নির্গমন করে যা যকৃতকে বিষমুক্তকরণ প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে। তারপর এতে পেটের কোষ্ঠকাঠিন্য দূর হয় ও শরীরকে শক্তি ও হাড়গুলোকে মজবুত করে। তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখা কোনো চিকিৎসক দিতে পারে নাই।
অপকারিতা
- প্রোক্টোপ্রোকটিলাইটিস ও কোলাইটিস: এটি মলদ্বার ও বৃহদান্ত্রে তীব্র প্রদাহ সৃষ্টি করে, যা রক্তপাত ও ব্যথার কারণ হয়।
- ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা: শরীরে খনিজের মাত্রা নষ্ট হয়ে যায়, যা গুরুতর ক্ষেত্রে হৃদস্পন্দনের সমস্যা ঘটাতে পারে।
- সংক্রমণ ও সেপসিস: ভুল পদ্ধতিতে এনেমা করলে অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ ও মারাত্মক রক্তে সংক্রমণ (Sepsis) হতে পারে।
- ডিহাইড্রেশন বা পানিশূন্যতা: ক্যাফিনের অতিরিক্ত শোষণের ফলে শরীর অতিরিক্ত তরল হারিয়ে ফেলে।
- অন্ত্রের পেশি দুর্বল হওয়া: নিয়মিত এনেমা ব্যবহারের ফলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয় এবং কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়।
তবে এর অপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখা আছে এবং প্রমাণিত আছে। তাই বর্তমান চিকিৎসক রোগীদের কফি এনেমার পরামর্শ দেয় না। ২৫ মে ২০২৩ তারিখে Cleveland Clinic এর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সামিতা গার্গ কফি এনেমা না দেওয়ার পরামর্শ দেন। তারপর ২০২০ সালে এসিজি রিপোর্ট অনুসারে একটি Case রিপোর্ট পাবলিশ করে যে কফি এনেমা মাধ্যমে এক সুস্থ ব্যক্তির প্রোক্টোপ্রোকটিলাইটিস হয়। তাই চিকিৎসকরা বলে যে, কফি পরিবর্তে তরল পানি (ঠান্ডা পানি অথবা ঘর তাপমাত্রার পানি) দিয়ে এনেমা করলে ভালো হয়।
তাই যারা সাধারণ মানুষ আছি দয়া করে কফি এনেমা দিকে কখনো যাবেন না। যেহেতু এর উপকারিতা সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখা বা যুক্তি প্রমাণ হয় নি, তাই আমরা কফি এনেমা থেকে বিরত থাকবো।
প্ল্যাটফর্ম প্রতিবেদক/এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
রেফারেন্স:
১) https://www.prothomalo.com/lifestyle/health/pv4n4cftgx
২) https://www.healthline.com/health/coffee-enema
৩) https://ubiehealth.com/doctors-note/coffee-enema-explained-health-guide-benefits-47-qa11e2
Thank you for laying out both the claimed benefits and the medical risks so clearly. Articles like this show why curated, evidence-linked references matter when evaluating health claims online. In my own technical field I rely on the same idea — for example I often consult the DeepSeek Harness plugins directory because each listing links to public repository evidence instead of just marketing claims. More health writing should follow that transparent model.