রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ১৩ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে “থার্ড ওয়ান হেলথ ইয়ুথ সিম্পোজিয়াম ইন বাংলাদেশ ২০২৬”। ওয়ান হেলথ ইয়ুথ অ্যালাইয়ান্স বাংলাদেশ(OHYAB) এবং প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি (প্ল্যাটফর্ম) সহ আরও বেশ কিছু ক্লাব এর সহযোগিতায় আয়োজিত এই সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত প্রায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১০০ জন শিক্ষার্থী, গবেষক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। স্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য এবং পরিবেশগত স্বাস্থ্যের সমন্বিত ধারণা নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন প্রফেসর ড. মাসুমা হাবিব, পিএইচডি, বিশ্বিবদ্যালয় মঞ্জুরি কমিশন (সদস্য)। এই ছাড়া এই সিম্পোজিয়াম উপস্থিত ছিলেন প্রফেসর ড. সাইফুল আলম, ভিসি (এআইইউবি), প্রফেসর ড. আব্দুল রহমান, প্র ভিসি (এআইইউবি) ছাড়া আরো অনেক গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।
প্রায় ৪টি বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা ও ২টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এরপর ৩০টি প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ৫টি বৈজ্ঞানিক প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

সিম্পোজিয়ামে মানবস্বাস্থ্য, ভেটেরিনারি হেলথ, ফার্মাসি, পাবলিক হেলথ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁদের উপস্থাপনায় বর্তমান বিশ্বে উদীয়মান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় “ওয়ান হেলথ” ধারণার গুরুত্ব তুলে ধরেন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন শাখার মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তাদের আলোচনা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশন, নেটওয়ার্কিং কার্যক্রম এবং দলীয় আলোচনার মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। একই সঙ্গে ভবিষ্যতে যৌথ গবেষণা ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণের ক্ষেত্রও উন্মোচিত হয়।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের পেছনে
ওয়ান হেলথ ইয়ুথ অ্যালাইয়ান্স বাংলাদেশ(OHYAB) , AIUB এর পাশাপাশি বিভিন্ন যুব সংগঠনের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল। সহযোগী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি, সাইন্স স্কিল, পিএসটিইউ, ডিভিএসএ (DVSA) এবং আরও বেশ কয়েকটি যুবভিত্তিক সংগঠন। এসব সংগঠন তরুণদের নেতৃত্ব বিকাশ, বৈজ্ঞানিক গবেষণা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
সার্বিকভাবে, থার্ড ওয়ান হেলথ ইয়ুথ সিম্পোজিয়াম ইন বাংলাদেশ ২০২৬ তরুণ প্রজন্মের মধ্যে সমন্বিত স্বাস্থ্যচিন্তা ও আন্তঃবিষয়ক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং একটি সুস্থ ও টেকসই সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
