মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কক্সবাজার হাসপাতালে চিকিৎসকদের দুর্ভোগ – সহযোগিতায় বিএমএ

Platformপ্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
কক্সবাজার  হাসপাতালে চিকিৎসকদের দুর্ভোগ – সহযোগিতায় বিএমএ
লেখার আকার

২৮ মার্চ ২০২০: সরকারী নির্দেশে অল্পকিছু সংখ্যক দোকান খোলা রয়েছে কক্সবাজার শহরে৷ বন্ধ আশেপাশের খাবার হোটেলও৷ কিন্তু থেমে নেই কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাসেবা৷ একজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই থমথমে পরিবেশ চারিদিকে৷ আতংকিত জনসাধারণ৷ এদিকে খাবার দোকানগুলো বন্ধ হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিলো চিকিৎসকদের৷ এ চরম মুহুর্তে এগিয়ে এল কক্সবাজার বিএমএ এর নেতৃবৃন্দরা৷

হাসপাতালের চিকিৎসকদের জন্য নিজস্ব অর্থায়নে জরুরী ভিত্তিতে রাতের খাবারের ব্যবস্থা করেন এবং ঘোষনা দেন কাল থেকে দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা করবেন৷ কক্সবাজার বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. মারুফুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আজকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের খাদ্যের অসুবিধা জানার সাথে সাথে রাতে কর্মরত সকল চিকিৎসকের জন্য জরুরি ভিত্তিতে রাতের খাবার সরবরাহ করা হয়। আগামীকাল হতে জেলা বিএমএ এর উদ্যোগে দুপুর ও রাতে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকগনকে খাদ্য সরবরাহ করা হবে। এর বাইরেও যদি কোন প্রয়োজন বা সমস্যা হয় তাহলে সাথে সাথে বিএমএ, স্বাচিপ নেতৃবৃন্দকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে কক্সবাজার জেলার সকল সরকারি, বেসরকারি চিকিৎসকদের যেকোন সমস্যা আমাদের জানান সকলের সম্মিলিত প্রয়াসই এই মহামারী মোকাবেলার একমাত্র পথ।”

এদিকে সাধারণ চিকিৎসকরা বিএমএর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।