মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কক্সবাজারে রক্তদানে রেকর্ড!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৮, ৪:৫৪ · ১ মিনিটে পড়ুন
কক্সবাজারে রক্তদানে রেকর্ড!
লেখার আকার

কক্সবাজারে একটি প্রোগ্রামে ২৩২ ব্যাগ রক্ত সংগ্রহ , বলতে গেলে প্রায় অসম্ভব এক ব্যাপার। received_10215109262794355 received_10215109261954334 received_10215109258714253সেই অসম্ভবকে সম্ভব করেছে সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের সন্ধানীয়ানরা।
সায়মন বীচ রিসোর্টের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত রক্তদান অনুষ্ঠানে ২৩২ ব্যাগ রক্ত সংগ্রহ করে রেকর্ড করেছে সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট, যা কক্সবাজারের ইতিহাসে একক প্রোগ্রামে সর্বোচ্চ সংখ্যক রক্তসংগ্রহ যে কোন স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সুবাস চন্দ্র সাহা; চিকিৎসা পরিষদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা: এম এ রশিদ ;কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা: আবদুস সালাম ও অন্যান্য অতিথিবৃন্দ।
সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আবিদ, সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি এস এম শাহিন আলম, সহ সভাপতি নুরুল আবছার আশিক ও অন্যান্য সন্ধানীয়ানরা।
রক্তসংগ্রহের পাশাপাশি উপস্থিত জনসাধারণকে রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করেন সন্ধানীয়ানরা।
উপস্থিত অতিথিবৃন্দ সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের কার্যক্রমের সর্বাত্মক প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল কার্যক্রমে সর্বাঙ্গীণ সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

 

লিখেছেন:

রেদওয়ান জুবায়ের রিয়াদ।

সাধারণ সম্পাদক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।