শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগকে রঙিন সাজে সাজালো সন্ধানী

বলা হয়ে থাকে, হাসপাতালের দেয়াল মানুষের দুঃখ-কষ্ট আর বেদনা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করে।মন্দির-মসজিদের চেয়ে হাসপাতালেই মানুষের আকুতি-প্রার্থনা বেশি শোনা যায়।অসুস্থ অসহায় মানুষের ভারী কান্না আর কষ্টে গুমোট হয়ে থাকে হাসপাতালের পরিবেশ।আর সেই পরিবেশে শিশুরা বড্ড বেমানান।কোমলমতি বাচ্চারা থাকবে আপন নীড়ে,খেলাঘরে হাসিখুশি আর আনন্দের পরিবেশে।কিন্তু অসুস্থতা এই বাচ্চাদেরই বেশি ভালোবাসে যেন।তাইতো না চাইলেও অসুস্থ হলেই বাবা-মারা বুকে চেপে আদরের সন্তানকে নিয়ে আসেন হাসপাতালে। সেখানে তাদের ঠাঁই হয় শিশু বিভাগে।

কিন্তু হাসপাতালের সেই চার দেয়ালের মাঝে অসুস্থ শিশুমন খুব সহজে মানিয়ে নিতে পারেনা।ছোট ছোট দুঃখী মুখগুলোর না বলা না বুঝাতে পারা আকুতি সবাই অনুভবও করতে পারেনা।শিশু ওয়ার্ডকে যদি তাদের অবুঝ হৃদয়ের রঙিন জগতের মতোই সুন্দর করে তোলা যায় তাহলে হয়তো তাদের কষ্ট কিছুটা ভুলিয়ে রাখা যায়।আর সে সুন্দর এবং শুভ চিন্তা থেকেই ফরিদপুর মেডিকেল কলেজের শিশু বিভাগকে তাদের উপযোগী করে সাজানোর এক বৈচিত্র্যময় উদ্যোগ নিয়েছে ‘সন্ধানী, ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট’।

received_591795644496732

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত শিশু বিভাগের দেয়াল রাঙানো হয়েছে মীনা,টম এন্ড জেরি, মিকি মাউস সহ বিভিন্ন কার্টুন দিয়ে।লেখা হয়েছে শিশুসচেতনতা বিষয়ক বিভিন্ন বাণী। সিলিং থেকে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন রঙিন পুতুল ও খেলনা।এতে করে আগের চেয়ে আরো প্রাণবন্ত ও আনন্দময় হয়ে উঠবে এখানে চিকিৎসা নিতে আসা শিশুরা।

received_591796507829979

আজ সোমবার নতুন বছর পয়লা দিনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম খবীরুল ইসলাম স্যার।সেখানে উপস্থিত ছিলেন শিশু বিভাগের প্রধান ডা. অলোক কুমার সাহা স্যার , গাইনি এন্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা: শীলা রানী দাস ম্যাম, মেডিসিন বিভাগের প্রধান ডা: মো. তৌহিদুল ইসলাম স্যার, ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: আবু ফয়সাল মো: পারভেজ স্যার, শিশু বিভাগের ডা. মো. কামরুল হাসান স্যার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সন্ধানী, ফমেক ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহন কুমার পাল সহ সন্ধানীর উপদেষ্টা ও সদস্যবৃন্দ। এ কার্যক্রমে অর্থায়ন করেছে ‘সিরাজ-খালেদা মেমোরিয়াল ট্রাস্ট’।

লেখা- মো: হাসনাত বিন যুবায়েরreceived_591795901163373

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।