মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার অবরুদ্ধ হলো নীলফামারী

Platformপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৫:৫০ · ২ মিনিটে পড়ুন
এবার অবরুদ্ধ হলো নীলফামারী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ এপ্রিল,২০২০

বৈশ্বিক করোনা মহামারী আস্তে আস্তে মারাত্মক রূপ ধারণ করা শুরু করেছে। করোনার ছোবলে বাংলাদেশও আক্রান্ত। দেশে আজ পর্যন্ত মোট ১০১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকগুলো জেলা লকডাউনের পর এবার লকডাউন করা হলো নীলফামারী জেলাকে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে জেলা তথ্য বিভাগ ওই নির্দেশনা প্রচার করে।

এর আগে ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসকের জারিকৃত একটি গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১০ এপ্রিল সকাল থেকে জেলায় সব ধরনের যানবাহন, গণপরিবহন প্রবেশ ও বহির্গমন বন্ধ আছে।

আজ (১০ এপ্রিল) দুপুরে জেলা লকডাউনের ঘোষণাটি মাইকে প্রচারণা চালায় জেলা তথ্য বিভাগ। ওই গণবিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার ভেতরে সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি পরিসেবায় নিয়োজিত যানবাহন লকডাউন আওতার বহির্ভূত থাকবে। ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিধি অনুযায়ী পরিচালিত হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, কৃষিপণ্য ও যন্ত্রাংশের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক দিন–রাত সবসময় খোলা থাকবে। প্রয়োজনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক কাঁচাবাজারের পণ্যসামগ্রী সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করা যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘এর আগে গণবিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেওয়া ছিল সেটি মূলত লকডাউনের মধ্যেই পড়ে। তবে আতঙ্ক এড়ানোর জন্য আমরা সে দিন লকডাউন শব্দটি ব্যবহার করিনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে লকডাউন ঘোষণা করে ওই আদেশ জারি করা হয়েছে। জেলার জনগণের নিরাপত্তায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

গতকাল সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত নীলফামারী জেলায় ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকৃত হয়। তাদের মধ্যে ৭ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরের একজন, ১১ এপ্রিল ডিমলার এক এসএসসি পরীক্ষার্থী এবং ১৩ এপ্রিল এক কলেজ ছাত্রের করোনা ভাইরাস শনাক্ত হয়।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।