মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

একযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ মে ২০২১, ৫:০৭ · ২ মিনিটে পড়ুন
একযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা
ছবিঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট পরবর্তী ছবিতে সাংবাদিকরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে, ২০২১, মঙ্গলবার

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। মঙ্গলবার (১৮ মে) সচিবালয়ভিত্তিক বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেন সাংবাদিকরা।

ছবিঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট পরবর্তী ছবিতে সাংবাদিকরা

 

ছবিঃ সাংবাদিকদের প্রতিবাদ

আজ মে ১৮, ২০২১ দুপুর ০১:২৪ এ “ঢাকা ট্রিবিউন (বাংলা)” তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মোবাইল ফোনে গোপন নথিপত্রের ছবি তোলার জন্য রোজিনা ইসলামকে পুলিশে দেওয়া হয়েছে। এছাড়া তিনি স্বাস্থ্য বিভাগের সচিবের ব্যক্তিগত সচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার কক্ষ থেকে কিছু নথিও নিয়েছিলেন।

এদিকে তাঁর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয় “প্রথম আলো”। ১৮ মে ২০২১, দুপুর ১৫:৩৩ এ প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, তাঁর মুক্তির দাবিতে প্রথম আলোর মানববন্ধনে এর কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। দেশের অন্যান্য পত্রিকা/টেলিভিশন/অনলাইন সংবাদমাধ্যমকে কর্মসূচিটির সংবাদ সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।

ছবিঃ আদালতে যাবার সময় পুলিশি পাহারায় রোজিনা ইসলাম

উল্লেখ্য, এর আগে রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আগামী বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।