শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিএমডিএস স্টুডেন্টস উইং এর আয়োজনে অনুষ্ঠিত ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ই মে ২০২১, সোমবার

করোনার বিরূপ পরিস্থিতিতে সাধারণ মানুষ একের পর এক লকডাউন মেনে ঘরে বসে থাকলেও জরুরি সেবা দিতে নিয়োজিতদের করোনার শুরু থেকেই যেতে হচ্ছে ঘরের বাইরে। দীর্ঘ এক বছরের ও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে এই সব করোনা যোদ্ধা চিকিৎসকেরা। করোনার ভয়কে জয় করে সেবা দিয়ে যাচ্ছে দিন-রাতভর। করোনায় জনসাধারণের স্বাস্থ্যসেবাকে তাদের আরো দোরগোড়ায় পৌঁছে দিতে করোনার শুরু থেকেই কাজ করে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলার স্থানীয় চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন “বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির (বিএমডিএস)”। এবারে বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির (বিএমডিএস)” অঙ্গ সংগঠন
“বিএমডিএস স্টুডেন্টস উইংস” এর আয়োজনে অনুষ্ঠিত হল “ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্পেইন”।

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত বকুলতলা এইচ. এ. কে উচ্চ বিদ্যালয়ে ১৬ই মে (রবিবার) সকাল ১০টা দুপুর ৩ টা পর্যন্ত ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহোযোগিতা করে বকুলতলা এইচ.এ.কে. উচ্চ বিদ্যালয় এর এস.এস.সি. ব্যাচ-২০০২। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বকুলতলা এইচ. এ. কে. উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে সরাসরি উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ডা. নাজমুল হাসান রন্টি, ডা. রাসেদুল হাসান, ডা. রাসেদ আহমেদ, ডা. জয়ন্ত বিশ্বাস, ডা. প্রিমা, ডা. শামিম, ডা. নাঈম এবং টেলিযোগাযোগের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ডা. প্রশান্ত চক্রবর্তী এবং প্রায় বিএমডিএস স্টুডেন্টস উইংস এর ২৫-৩০ জন মেডিকেল শিক্ষার্থী ও সেচ্ছাসেবকেরা।

অনুষ্ঠানে সেবাদানকারী চিকিৎসক ডা. নাজমুল ইসলাম রন্টি বলেন, “এখানে অনেক গরীব দুখী আছে যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে আমি সহ যারা ডাক্তাররা আছি সকাল থেকে চিকিৎসা দিয়ে আসছি। ইতোমধ্যে প্রায় চারশত এর বেশি মানুষকে আমরা সেবা দিয়েছি। এই ধরণের ক্যাম্পেইন এর মাধ্যমে মুন্সিগঞ্জের অলিতে-গলিতে, চড়াঞ্চলে, প্রত্যেকটা ইউনিয়নে যারা সেবা পায় না এই গ্রুপের মাধ্যমে আমরা সেবা পৌছে দিতে চেষ্টা করবো।”


অনুষ্ঠানের প্রধান সমন্নয়ক ডা. রাশেদ আহমেদ বলেন, “বিক্রমপুর-মুন্সিগঞ্জ ডেন্টাল সোসাইটি আজ থেকে চার বছর আগে যাত্রা শুরু করছে। তারপর দুই বছর আগে ২০১৯সালে কমিটি গঠনের পর আমরা বিভিন্ন লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছি।মুন্সিগঞ্জ জেলার ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের প্রাণের সংগঠন এটা। মুন্সিগঞ্জের সকল ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টরা এই সংগঠনের সাথে আছেন। প্রত্যেকের মনে বাসনা আছে আমরা মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার সকল গ্রামে কিভাবে সেবা পৌছাতে পারি। বিশেষ করে আমরা যেহেতু ডাক্তার তাই স্বাস্থ্যসেবা কিভাবে সবার মাঝে পৌঁছে দেয়া যায় সে লক্ষে কাজ করছে বিএমডিএস।”

ফ্রী হেলথ ক্যাম্পেইন এ মেডিসিন, সার্জারী, রিউমাটোলজি ও নিউরোমেডিসিন, গাইনী ও প্রসূতি, শিশু, চক্ষু, দন্ত চিকিৎসা, নাক-কান-গলা ইত্যাদি সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় প্রায় ৪ শত এর বেশি মানুষকে।

হেলথ ক্যাম্পেইন সমাপ্তি ঘোষণার পর বিএমডিএস ট্যালেন্ট হান্ট-২০২০ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফ্রি হ্যান্ড রাইটিং, আবৃত্তি ইত্যাদি ক্যাটাগরিতে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজ বিতরণ করা হয়।

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।