মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

একপাশে আনন্দ, অন্যপাশে মৃত্যু- হাসপাতালে ইদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ আগস্ট ২০২০, ৬:২৫ · ২ মিনিটে পড়ুন
একপাশে আনন্দ, অন্যপাশে মৃত্যু- হাসপাতালে ইদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ আগস্ট, ২০২০, সোমবার

গতবছর ডেংগুর সময়ে দুই ঈদের ছুটি বাতিল হয়েছিল। সেই থেকে ঈদের ছুটি পাচ্ছেন না হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। এবছর ঈদেও ছুটিহীন কাটিয়ে দিচ্ছেন। হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে রোগীর সমস্যাগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়।

পাশাপাশি বেডে কেউ সেরে উঠছে, কেউ মৃত্যু এড়াতে পারছে না। বিশেষ করে ঈদের সময়টাতে অল্প সমস্যা নিয়ে রোগী ভর্তি হয় না বললেই চলে। অনেকটাই রোগী ও স্বজনের চাওয়া থেকে। যাদের অসুস্থতা তীব্র হয়ে উঠে, কেবল তাঁরা অনন্যোপায় হয়ে হাসপাতালে এসে ঠাঁই নেন। কখনো বা একেবারে অন্তিম সময়ে, যখন তেমন কিছু করার সুযোগ থাকে না।

ঈদে হাসপাতালে শিশু ওয়ার্ডে কর্তব্যরত একজন চিকিৎসক বলেছেন-

“ঈদের ছুটিতে হাসপাতালে ডিউটি করার মত বালাই আর নাই। একে তো একগাদা রোগীর চাপ যার বেশীরভাগই থাকে খুবই খারাপ অবস্থার রোগী, আর তারপর হাসপাতালের বাইরের উৎসবমুখর পরিবেশ থেকে হাসপাতালের ভিতরে ঢুকে খারাপ রোগীগুলোর এটেন্ডেন্টদের অন্তিম কাউন্সেলিং করা এবং খানিক পর কিছু রোগীর ডেথ ডিক্লেয়ার করাটা আসলেই যথেষ্ট মানসিক কষ্টের।

গতকাল রাতে নাইট শিফটের দুইটা খুবই খারাপ রোগী অবশেষে আজ সকালে মারা গেল। এর মধ্যে একটা রোগী ছিলো রাহাত, ৩ মাস বয়সের, সিভিয়ার নিউমোনিয়া সাথে কনজেস্টিভ হার্ট ফেইলিউর। দীর্ঘ ১৪ বছর পর বাচ্চাটার মা এই সন্তানটা লাভ করেছিলেন, তার চোখের সামনে বাচ্চাটা তীব্র শ্বাসকষ্টে মারা গেলো। বাচ্চাটা আর বেঁচে নেই এ কথাটা সেই মায়ের চোখের দিকে তাকিয়ে আমাকেই বলতে হল।

আরেকটা বাচ্চা মোহাম্মদেরও ছিলো সিভিয়ার নিউমোনিয়া, সাথে রক্তশূন্যতা আর কম ওজন। সকাল ৮ টায় বাচ্চাটা মারা গেলো। ডেথ সার্টিফিকেট লেখার সময় বাচ্চার বাবাটা বলল, ওর আরো ৩টা বাচ্চা নাকি মারা গেছে।

অনেক রোগীর আত্মীয়স্বজন হাসপাতালে আসে নতুন পোষাক, ভালো খাবার নিয়ে। ইদের আমেজটা টের পাওয়া যায় এসব সিচুয়েশনের মাঝেও। পাশাপাশি দুইটি বিছানায় কী অদ্ভুত বৈপরীত্য, এক বিছানায় কিছুটা সুস্থ হওয়া রোগীর সাথে মা, বাবা, স্বজনদের আহ্লাদ। আর আরেকটিতে সবার আহাজারী। সবচেয়ে বড় কথা, ইদের দিনে।

May the Almighty give them strength to keep patience. Surely we belong to Him, and to Him shall we return.
(সর্বশক্তিমান তাদেরকে ধৈর্য্য ধারণ করার শক্তি দিন। অবশ্যই আমরা তাঁর সংসৃষ্ট এবং তাঁর নিকটেই ফিরে যাবো।)”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।