মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

আন্দোলনে আহত ৮৪ রোগীকে ফিজিওথেরাপি দিলো মার্কিন চিকিৎসক দল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ৫:৫৭ · ১ মিনিটে পড়ুন
আন্দোলনে আহত ৮৪ রোগীকে ফিজিওথেরাপি দিলো মার্কিন চিকিৎসক দল
লেখার আকার

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি,২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সেবায় কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের চিকিৎসক দল। এর অংশ হিসেবে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আহত ৮৪ জনকে ফিজিওথেরাপি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিটোরের সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গত ২৭ জানুয়ারি দ্যা তাফিদা রাকীব ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের একটি ফিজিও মেডিকেল টিম হাসপাতালে ভর্তি থাকা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন রোগীকে পুনর্বাসন চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন।

নিটোরের পরিচালক ডা. মো. আবুল কেনান আগত মেডিকেল টিমকে স্বাগত জানান ও সার্বিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যক্ষ তত্ত্বাবধান করছেন।

ডা. আলনা ব্যানসিভেনগোর নেতৃত্বে ডা. স্টিফেনি ওয়াইট, ডা. মৌরিন কিং ডেলে, ডা. ক্রেইগ এমিডন ফক্স, ডা. এসলে নিকোল সাক্সে, ডা. মাইক ডেনি ফেজের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।