শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নতুন গভর্নিং বডি গঠনের দাবিতে নর্দান মেডিকেলের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

বেসরকারি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (এনআইএমসি) গভর্নিং বডি পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বডির পাঁচ সদস্যকে পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী আনিকা আফরিন মুন। তিনি বলেন, ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ আব্দুল্লাহ প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে তিনি আমাদের ভর্তি নিয়েছিলেন। ২০১৯ সালে বিএমডিসির ভুয়া প্রসপেক্টাস এবং পত্রিকার বিজ্ঞাপন দেখিয়ে আমাদের ভর্তি নেওয়া হয়। করোনার পর আমরা জানতে পারি, আমাদের অনুমোদন নেই। তা সত্ত্বেও অবৈধভাবে করোনার পর একটি ব্যাচে ২০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। আমরা যখনই মেডিকেলের রেজিস্ট্রেশনের জন্য তার কাছে গিয়েছি, তিনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতা দেখিয়ে তিনি বারবার রেজিস্ট্রেশন আদায় করার প্রতিশ্রুতি দিতেন। কিন্তু তা করতে পারেননি।

আনিকা আফরিন মুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা তার কাছে গেলে তিনি সরাসরি বলে দেন, রেজিস্ট্রেশন নিয়ে আসতে পারবেন না। কারণ, তার দল এখন সরকারে নেই। তিনি আমাদের জানিয়ে দেন যে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে চান না। এমনকি গত ২৭ আগস্ট আমরা তার সঙ্গে দেখা করতে গেলে কথিত গানম্যান দিয়ে তিনি আমাদের ওপর হামলা করেন। এ সময় নারী শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা করা হয়। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি বিভিন্নভাবে আমাদের প্রাণনাশ এবং অ্যাকাডেমিক ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেন।

এই শিক্ষার্থী বলেন, এর পরিপ্রেক্ষিতে ঢাবির কাছে নতুন গভর্নিং বডি চাই আমরা। ১৩ সদস্যের বোর্ড অব ট্রাস্টিজের মধ্যে ঢাবি কর্তৃপক্ষ পাঁচজনকে মনোনীত করতে পারে। কিন্তু বুধবার (২৯ জানুয়ারি) তারা পাঁচজনের একটি দলকে মনোনীত করে, যাদেরকে আমরা চিনি না। তবে তাদের চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা বিভিন্নভাবে জেনেছি, তাদের সঙ্গে আবু ইউসুফ আব্দুল্লাহর ভালো সম্পর্ক। আমরা মনে করি, এভাবে তারা ফ্যাসিবাদীদের পুনর্বাসিত করতে চাচ্ছে।

আনিকা আফরিন মুন বলেন, আমরা জানতে পেরেছি, অধ্যাপক আবু ইউসুফ আব্দুল্লাহ ২০১১ সাল থেকে মেডিকেলটি দখল করে রেখেছেন। অথচ তিনি মালিকই নন। প্রকৃত মালিকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে দখল করে ফেলেন। এরপর থেকে মেডিকেলটির পতন শুরু হয়। শিক্ষকদেরও ঠিকঠাক বেতন দেওয়া হয় না। ওনার নামে ৬৫টি মামলার রয়েছে যার মধ্যে ১৭টিই হত্যা মামলা।

এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সুষ্ঠু সমাধান চান আনিকা আফরিন মুন। অন্যথায় কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নতুন করে মনোনীত পাঁচজনকে পরিবর্তন করা হোক। আমাদের প্রস্তাবনা অনুযায়ী গভর্নিং বডি নিয়োগ দেওয়া হোক। যদি গভর্নিং বডি না থাকে, তাহলে আমরা বিএমডিসির অনুমোদন পাব না।

এর আগে, বিভিন্ন অভিযোগে গত বছরের ৭ সেপ্টেম্বর অধ্যাপক আবু ইউসুফ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। কিন্তু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। এরপর থেকে তিনি পলাতক। পরে ঢাবির আইবিএর পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে অধ্যাপক শাকিলা হুদাকে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দেওয়া হয়।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।